ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ছাত্রকে নিয়মিত নগ্ন ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীকে (১৪) নিয়মিত নিজের নগ্ন ছবি পাঠানোর অভিযোগে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের এক সাবেক বিকল্প (সাবস্টিটিউট) শিক্ষিকা।

অভিযুক্ত ক্যাসি কার্টার সাউথ ডিয়ারবর্ন স্কুল করপোরেশনে বিকল্প শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালে ওই শিক্ষার্থীর সঙ্গে স্ন্যাপচ্যাটে যোগাযোগ গড়ে তোলেন

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মাঝারি মাত্রার শারীরিক আঘাত (ব্যাটারি) সংক্রান্ত একটি অভিযোগে দোষ স্বীকার করার পর আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। এর আগে হেফাজতে কাটানো দুইদিন তার সাজা থেকে সমন্বয় করা হবে।

প্রথমে তার বিরুদ্ধে শিশুকে যৌন উদ্দেশ্যে প্রলুব্ধ করার (চাইল্ড সলিসিটেশন) অভিযোগ আনা হয়েছিল। তবে ডিয়ারবর্ন কাউন্টির প্রসিকিউটর লিন ডেডেন্স জানান, ভুক্তভোগী ওই এলাকা ছেড়ে চলে যাওয়ায় এবং মামলায় আর জড়িত থাকতে না চাওয়ায় অভিযোগ পরিবর্তন করা হয়।

আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে ২১ বছর বয়সী কার্টারের সঙ্গে স্ন্যাপচ্যাটে ওই শিক্ষার্থীর পরিচয় হয়। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমটিতে প্রায় প্রতিবার গোসলের সময় নিজের নগ্ন ছবি শিক্ষার্থীকে পাঠাতেন।

আরও পড়ুন

নথিতে আরও বলা হয়, এসব ছবি বেশিরভাগ সময় গভীর রাতে পাঠানো হতো। এছাড়া কার্টার শিক্ষার্থীকে তিনি তার প্রেমে পড়েছেন বলেও জানিয়েছিলেন।

একই বছরের ডিসেম্বরে ওই শিক্ষার্থী বিষয়টি স্কুলের রিসোর্স কর্মকর্তাকে জানায়। পরে ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষককে অবহিত করা হয়।

তদন্তে শিক্ষার্থীর মোবাইল ফোন থেকে কার্টারের একাধিক নগ্ন ছবি এবং তাদের মধ্যে আদান-প্রদান হওয়া বিভিন্ন বার্তা উদ্ধার করেন তদন্তকারীরা। সূত্র: ফক্স নিউজ

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় এনসিপির নিন্দা
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা