ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শুভেন্দুর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দুই ঘণ্টার বৈঠক, রাজনৈতিক মহলে গুঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৬:৫০ এএম
ছবি: সংগৃহীত

টালিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। পরে তিনি সাংবাদিকদের বলেছেন, শুভেন্দুর সঙ্গে তার কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রসেনজিৎ দুই ঘণ্টার বেশি সময় কাটান। বিকেল পাঁচটায় তিনি নবান্নে মুখ্যমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন। বের হন সন্ধ্যা ৭টায়।

প্রসেনজিৎ সাংবাদিকদের বলেন, ‘কফি খেলাম আর গল্প করলাম কিছুক্ষণ। বললাম, আমাদের এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অনেক কিছুর প্রয়োজন আছে। এর উন্নয়ন আশু দরকার। আরও আলোচনা হয়েছে, মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিবস এবং বিশেষ সন্মাননা নিয়ে। আমি যদি রাজনীতিতে যোগ দিই, তাহলে সবার আগে মানুষ জানতে পারবে।’

প্রসেনজিৎ চট্রোপাধ্যায় আরও বলেন, ভারত কেশরী শ্যামাপ্রসাদের জন্মদিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৫ মিনিটের জন্য তাদের বাড়িতে এসেছিলেন। কলকাতার সিনেমা নিয়ে কিছু কথা হয়েছিল।

শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে প্রসেনজিৎ আরও বলেন, ‘আমি ৪০ বছর ধরে এই চলচ্চিত্র শিল্পে। কিছু জিনিস আমাদের দরকার। প্রটোকল মেনে সেসব কথা জানাতে এসেছিলাম। তবে আমাদের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।’

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এ কথা বললেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে, এই অভিনেতাকে কি বিজেপি রাষ্ট্রপতির কোটায় রাজ্যসভার সদস্য করবে?

আরও পড়ুন

বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের ৩ সাবেক সাংসদ

পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার নির্বাচনের পর বিজেপির নেতারা ঘোষণা দিয়েছিলেন, তৃণমূলের নেতাদের এই মুহূর্তে বিজেপিতে যোগদান করতে দেওয়া হবে না। দরজা বন্ধ থাকবে। এই ধারা চলবে তিন মাস ধরে; কিন্তু তিন মাস শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার বিজেপির দরজা খুলে গেল। দলটিতে যোগ দিলেন তৃণমূলের সাবেক তিন রাজ্যসভার সদস্য (এমপি)। তারা হলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক।

বিকেলে কলকাতার নিউটাউনে বিজেপির প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে এই তিন নেতা বিজেপিতে যোগ দেন। এ সময় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই তিন নেতার গলায় উত্তরীয় পরিয়ে দেন। আর হাতে তুলে দেন বিজেপির পতাকা। তারা বলেন, বিজেপির উন্নয়নধারার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার জন্য বিজেপিতে যোগ দিয়েছেন।

২৪ জুলাই রাজ্যসভার পশ্চিমবঙ্গের তিন শূন্য আসনে উপনির্বাচন হতে চলেছে। জল্পনা চলছে, সেই তিন আসনে কি বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের সাবেক এই তিন সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হবে?

এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৯৪ আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ৮০টি আসনে। সেই আসনের মধ্যে ৬৫ আসনের বিধায়কেরা মমতার বিরুদ্ধে বিদ্রোহ করে দল ছেড়ে নতুন জোট করেছে; আর লোকসভার ৪২ আসনের মধ্যে তৃণমূলের থাকা ২৮ আসনের মধ্যে তৃণমূলের সঙ্গে বিদ্রোহ করেছেন ২০ জন সংসদ সদস্য। তৃণমূলের এই চরম দুর্দিনে এবার এই দলের সাবেক তিন সংসদ সদস্য বিজেপিতে যোগ দিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’
দিল্লিতে রেড অ্যালার্ট জারি