ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ম্যান্ডেলা দিবস ঘিরে দক্ষিণ আফ্রিকায় নতুন বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১০:০৬ এএম
অভিবাসীবিরোধী কর্মসূচি নিয়ে সমালোচনা, ম্যান্ডেলার আদর্শ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক । ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় এবার ম্যান্ডেলা দিবসকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। দেশটিতে বৈষম্য, বেকারত্ব ও সামাজিক বিভাজনের মধ্যে ম্যান্ডেলার আদর্শ এবং তার উত্তরাধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতি বছর ১৮ জুলাই পালিত হয় নেলসন ম্যান্ডেলা দিবস। ২০০৯ সালে জাতিসংঘ এ দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে। নেলসন ম্যান্ডেলার জনসেবামূলক জীবনের ৬৭ বছরকে স্মরণ করে এদিন মানুষ ৬৭ মিনিট সমাজসেবামূলক কাজে অংশ নেন।

তবে এবার সেই প্রচলিত কর্মসূচির পরিবর্তে অভিবাসীবিরোধী সংগঠন ‘মার্চ অ্যান্ড মার্চ’ পূর্ব কেপ প্রদেশের বিভিন্ন শহরে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। সংগঠনটি বলেছে, তারা অবৈধভাবে অবস্থানকারী অভিবাসী ও অবৈধ ব্যবসা চিহ্নিত করবে এবং তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করবে।

এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এমবঙ্গিসেনি বুতেলেজি বলেন, ম্যান্ডেলা দিবস মানুষের সেবা, সংলাপ, সংবিধানের প্রতি শ্রদ্ধা ও মানবিক মর্যাদার প্রতীক। এই দিনকে বিভাজন তৈরির কাজে ব্যবহার করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

আরও পড়ুন

অন্যদিকে ‘মার্চ অ্যান্ড মার্চ’ বলছে, সরকার সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাদের অভিযোগ, অবৈধ অভিবাসীরা স্থানীয়দের কর্মসংস্থানে প্রতিযোগিতা তৈরি করছে এবং বিভিন্ন এলাকায় অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তাই তারা কঠোর অভিবাসন আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে।

তবে সমালোচকদের মতে, দেশের অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও সরকারি ব্যর্থতার দায় অভিবাসীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

ম্যান্ডেলা ফাউন্ডেশনের প্রধান বলেন, রাষ্ট্রের ব্যর্থতার জন্য অভিবাসীদের দায়ী করা ঠিক নয়। মানুষের প্রকৃত সমস্যাকে কেন্দ্র করে কিছু গোষ্ঠী বিভাজন তৈরির চেষ্টা করছে।

এদিকে সরকার জানিয়েছে, দেশজুড়ে পরিচালিত অভিযানে ইতোমধ্যে ৫৩ হাজারের বেশি বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে সরকার সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে।

আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রবীণ নেতা স্নুকি জিকালালা বলেন, নেলসন ম্যান্ডেলা কখনোই অভিবাসীদের লক্ষ্যবস্তু বানানোর পক্ষে থাকতেন না। মানুষকে পশুর মতো তাড়িয়ে দেওয়া তার আদর্শের সম্পূর্ণ পরিপন্থী।

এদিকে আহমেদ কাথরাদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নিশান বোল্টন বলেন, সময়ের সঙ্গে ম্যান্ডেলার সংগ্রামী পরিচয় অনেকটাই আড়ালে চলে গেছে। এখন বিভিন্ন গোষ্ঠী নিজেদের সুবিধামতো তার নাম ও আদর্শ ব্যবহার করছে।

এবারের ম্যান্ডেলা দিবসের প্রতিপাদ্য ‘দারিদ্র্য ও বৈষম্য দূর করা এখনো আমাদের হাতেই’। তবে অভিবাসী ইস্যুকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলার আদর্শ ও উত্তরাধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: আল জাজিরা


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ 
গেইলের বিশ্বরেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন প্রিটোরিয়াস
নাইজেরিয়ায় জঙ্গলে একসঙ্গে মিলল ২৮ জনের কঙ্কাল