ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বড় সিদ্ধান্ত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমতি পাচ্ছে মুসলিম দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র তৈরি রোধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেসব সুরক্ষা ব্যবস্থা রয়েছে, সেসব বিষয়কে পাশ কাটিয়েই এই অনুমোদন দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। তথ্য সূত্র: মার্কিন সংবাদমাধ্যম সিএনএন

সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে মার্কিন সহায়তার রূপরেখা সম্বলিত এই খসড়া চুক্তিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। যদিও দুই দেশের মধ্যে এই সংক্রান্ত আলোচনা ২০২৫ সালের অক্টোবরেই সম্পন্ন হয়েছিল।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ট্রাম্পের স্বাক্ষরে বিলম্বের একটি কারণ। ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরান যেন সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্যই এই যুদ্ধ শুরু হয়েছে। এ ছাড়া কংগ্রেসের কিছু সদস্যের মতে, এই চুক্তিতে স্বাক্ষর করলে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানরাও বিরোধিতা করতে পারেন। এমন আশঙ্কায় ট্রাম্প স্বাক্ষরে বিলম্ব করছেন।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা সিএনএনকে জানিয়েছেন, কঠোর সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা না গেলে এই চুক্তি সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে নিয়ে যেতে পারে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অতীতে হুমকি দিয়েছিলেন, যদি তাদের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান পারমাণবিক বোমা অর্জন করে, তবে সৌদি আরবও নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরি করবে।

হোয়াইট হাউস এই বিষয়ে করা প্রশ্নের কোনো উত্তর দেয়নি। তারা সিএনএনকে ২০২৫ সালের অক্টোবরে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের দেয়া একটি বিবৃতি দেখতে বলেছে। সে সময় রাইট বলেছিলেন, ‘আমরা বেসামরিক পারমাণবিক সহযোগিতার জন্য একটি চুক্তিতে পৌঁছেছি। দ্বিপাক্ষিক সুরক্ষা চুক্তির মাধ্যমে আমরা আমাদের অংশীদারিত্ব বাড়াতে চাই, সৌদি আরবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি নিয়ে যেতে চাই এবং পারমাণবিক বিস্তার রোধে আমাদের প্রতিশ্রুতি অটুট রাখতে চাই।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডা চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডার আবদার করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম।
চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডা চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল
ইরানের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। 
১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল
তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। 
তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ
চীন সফরের আগে ফিলিপাইনে বৈঠকে যোগ দিচ্ছেন ট্রাম্প
চীন সফরের আগে এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
চীন সফরের আগে ফিলিপাইনে বৈঠকে যোগ দিচ্ছেন ট্রাম্প
ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান পিজেএম ইন্টারকানেকশন ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগের অপেক্ষার সময় কমাতে নতুন পরিকল্পনা করেছে।
ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা
আরও পড়ুন
ইয়েমেনে বড় বিপর্যয়ের পর সেনাপ্রধান বদলাল সৌদি আরব
বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প