ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

খেলনা ওরাংওটাংকে আঁকড়ে ধরা সেই ‘পাঞ্চ’ এখন সুস্থ, উদযাপিত হলো প্রথম জন্মদিন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১১:০০ এএম
ছবি: সংগৃহীত

কমলা রঙের একটি খেলনা ওরাংওটাংকে আঁকড়ে ধরে মায়ের স্নেহ খুঁজে ফেরার হৃদয়ছোঁয়া গল্পে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল ছোট্ট ম্যাকাক বানরছানা ‘পাঞ্চ’। কোটি মানুষের ভালোবাসা পাওয়া সেই পাঞ্চ এখন এক বছর বয়সী, আর বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবন কাটাচ্ছে।

জাপানের চিবা অঞ্চলের ইচিকাওয়া সিটি জু অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনে জন্ম নেওয়ার পরই পাঞ্চের জীবন শুরু হয় কঠিন এক সংগ্রামের মধ্য দিয়ে। অসুস্থ অবস্থায় জন্ম নেওয়ায় তার মা তাকে পরিত্যাগ করে। এরপর চিড়িয়াখানার দুই কর্মী দিন-রাত পরিশ্রম করে তার পরিচর্যার দায়িত্ব নেন।

পাঞ্চের স্বাভাবিক মানসিক ও সামাজিক বিকাশে সহায়তা করতে তার হাতে দেওয়া হয় কমলা রঙের একটি খেলনা ওরাংওটাং। খেলনাটিকে জড়িয়ে ধরে থাকা পাঞ্চের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা বিশ্বজুড়ে মানুষের হৃদয় স্পর্শ করে।

এক বছর পর পাঞ্চ এখন পুরোপুরি সুস্থ। চিড়িয়াখানার প্রায় অর্ধশত বানরের সঙ্গে স্বাভাবিকভাবে সময় কাটাচ্ছে সে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খেলনা ওরাংওটাংয়ের প্রতি তার নির্ভরতা অনেকটাই কমে এসেছে। তবে মানুষের ভালোবাসা ও আগ্রহ এখনো অটুট রয়েছে।

পাঞ্চের প্রথম জন্মদিন উপলক্ষে জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় আড়াই হাজার শুভেচ্ছা কার্ড এসেছে। দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানার বিশেষ প্রদর্শনীতে কার্ডগুলো প্রদর্শন করা হচ্ছে।

চিড়িয়াখানার প্রধান তাকাশি ইয়াসুনাগা বলেন, পাঞ্চের জীবন রক্ষায় দুই কর্মী নিরলস পরিশ্রম করেছিলেন। কঠিন সময় পেরিয়ে আজ তাকে সুস্থ ও প্রাণবন্ত দেখতে পাওয়া এবং বিশ্বজুড়ে মানুষের ভালোবাসা অর্জন করতে দেখা তাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। সূত্র: এবিসি, এনবিসি, এপি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘কিডনি আবার গজাবে’ দালালের প্রতারণায় যে গ্রাম হয়ে ওঠে কিডনি ভ্যালি
দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রির ফাঁদে ফেলা হয়েছিল নেপালের একটি গ্রামের অসংখ্য মানুষকে। দালালদের প্রলোভন আর মিথ্যা আশ্বাসে একসময় গ্রামের প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ কিডনি বিক্রি করেন।
‘কিডনি আবার গজাবে’ দালালের প্রতারণায় যে গ্রাম হয়ে ওঠে কিডনি ভ্যালি
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেলের এবারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিনেই ঘোষণা করা হয়েছে চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্বে নোবেলজয়ীদের নাম। এ বছর যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেল। সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে তাদের নাম ঘোষণা করা হয়। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স-সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে। এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নির্বাচিত করেছে সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি। নোবেল পুরস্কার ঘোষণার ধারাবাহিকতায় মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে, বুধবার রসায়নে এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেলজয়ীর নাম। শুক্রবার ঘোষণা করা হবে শান্তিতে নোবেলজয়ীর নাম। শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা দেওয়া হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। আর অন্যান্য বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সুইডেনের স্টকহোম থেকে। এদিকে, অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ১২ অক্টোবর। আরটিভি/এসকে
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি  
ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনীকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি  
সাড়ে ৩ হাজার টাকায় কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৬ কোটি টাকায়
মাত্র ৩০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৮০ টাকায় কেনা একটি পুরোনো চিত্রকর্ম বিক্রি হয়েছে ১৩ লাখ ৫০ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য সাড়ে ১৬ কোটি টাকার বেশি। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি এস্টেট সেল থেকে চিত্রকর্মটি কিনেছিলেন এক ‘ট্রেজার হান্টার’।
সাড়ে ৩ হাজার টাকায় কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৬ কোটি টাকায়
রাশিয়ায় প্লেগ গবেষণাগারে তরুণীর মৃত্যু, কোয়ারেন্টিনে শত শত মানুষ
রাশিয়ার সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে ২৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি একটি অ্যান্টি-প্লেগ গবেষণাগারে কর্মরত ছিলেন।
রাশিয়ায় প্লেগ গবেষণাগারে তরুণীর মৃত্যু, কোয়ারেন্টিনে শত শত মানুষ
আরও পড়ুন
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
জাপানে ঘরজামাই হয়ে থাকার সুযোগ, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
জাপানে রপ্তানি বাড়াতে আগ্রহী তৈরি পোশাক রপ্তানিকারকরা