ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

খাবার দিতে দেরি হওয়ায় ভাবির মাথা কেটে গাছে ঝুলালেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৪ এএম
ধর্মেন্দ্র কুমার ও অংশু দেবী। ছবি: সংগৃহীত

ভারতের বিহারে খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক নারীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে। হত্যার পর ওই নারীর কাটা মাথা বাড়ির সামনের একটি গাছে ঝুলিয়ে রাখার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি বিহারের জেহানাবাদ জেলার পার্স বিঘা থানা এলাকার ইমাদপুর গ্রামে। নিহত নারীর নাম অংশু দেবী (২৫)। তিনি ধর্মেন্দ্র কুমারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা মাঠে কাজ করতে গিয়েছিলেন। বাড়িতে একা ছিলেন অংশু দেবী। এ সময় অভিযুক্ত কুনাল কুমার বাড়িতে এসে খাবার চান। অভিযোগ অনুযায়ী, খাবার দিতে কিছুটা দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি একটি কুড়াল দিয়ে অংশু দেবীর ওপর হামলা চালান।

হামলায় অংশু দেবীর মৃত্যু হলে কুনাল তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করেন। এরপর কাটা মাথাটি বাড়ির সামনের একটি গাছে ঝুলিয়ে রাখেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর তিনি পালিয়ে না গিয়ে বাড়ির কাছেই বসে ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কুনাল কুমার মাদকাসক্ত। তবে এই তথ্যের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত কুনাল কুমারকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও অন্যান্য দিক তদন্ত করে দেখা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঝর্ণায় ভিজতে গিয়ে কাঁধে পড়ল বিশাল সাপ, অতঃপর...
পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানিতে ভিজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন পর্যটকরা। হঠাৎ পানির সঙ্গে ভেসে এসে এক যুবকের কাঁধের ওপর পড়ল বিশাল এক সাপ। মুহূর্তেই সেখানে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের সাহাদ্রি পাহাড়ের বিখ্যাত আম্বোলি ঝর্ণায়। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি পরিবার আম্বোলি ঝর্ণায় ঘুরতে যায়। সেখানে ঝর্ণার পানিতে ভিজছিলেন দুই নারী। তাদের সামনে কোলে ছোট্ট শিশুকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন এক যুবক। হঠাৎ ওপর থেকে ঝর্ণার পানির সঙ্গে একটি বড় সাপ এসে ওই যুবকের কাঁধের ওপর পড়ে। আকস্মিক ঘটনায় কিছু বুঝে ওঠার আগেই সাপটি দ্রুত সরে গিয়ে পাশের একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। এ ঘটনায় সেখানে থাকা পর্যটকদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে চিৎকার করে নিরাপদ দূরত্বে সরে যান। ঘটনার পুরো দৃশ্য উপস্থিত এক পর্যটকের মোবাইল ফোনের ক্যামেরায় ধরা পড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে এক পর্যটককে সাপটিকে ‘অনেক বড়’ এবং ‘কিং কোবরা’ বলে মন্তব্য করতে শোনা যায়। তবে সাপটি আসলে কোন প্রজাতির ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে এনডিটিভি। ঝর্ণার সৌন্দর্য উপভোগের মুহূর্তে এমন ভয়ংকর অভিজ্ঞতার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: এনডিটিভি   আরটিভি/এসকে
ঝর্ণায় ভিজতে গিয়ে কাঁধে পড়ল বিশাল সাপ, অতঃপর...
আদানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী টিকটকের প্রতিষ্ঠাতা
ভারতের ধনকুবের গৌতম আদানিকে পেছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন চীনের প্রযুক্তি উদ্যোক্তা ও টিকটকের প্রতিষ্ঠাতা জ্যাং ইমিং।
আদানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী টিকটকের প্রতিষ্ঠাতা
নিউ মেক্সিকোয় ভয়াবহ বন্যা, প্রাণ গেল ৩ জনের
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে।
নিউ মেক্সিকোয় ভয়াবহ বন্যা, প্রাণ গেল ৩ জনের
এলইডি বাল্বের নীল আলো কি চোখের ক্ষতি করছে? গবেষণায় নতুন সতর্কবার্তা
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বর্তমানে প্রায় সব ঘরেই ব্যবহৃত হচ্ছে এলইডি বাল্ব।
এলইডি বাল্বের নীল আলো কি চোখের ক্ষতি করছে? গবেষণায় নতুন সতর্কবার্তা
ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭ 
ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যাত্রীবাহী একটি জাহাজে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে।
ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭ 
আরও পড়ুন
ঝর্ণায় ভিজতে গিয়ে কাঁধে পড়ল বিশাল সাপ, অতঃপর...
‘লোকলজ্জার ভয়ে’ সীমান্ত পাড়ি কিশোরীর, ফিরল এক বছরের সন্তান নিয়ে
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
ভারতে ‘বাংলাদেশি’ সন্দেহে মাঝরাতে মুসলমানদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশ!