ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

কমান্ডারের সঙ্গে বিরোধের জেরে ঘাঁটি ছাড়লেন ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম
ইসরায়েলি সেনাবাহিনী। ছবি সংগৃহীত

কমান্ডারের সঙ্গে বিরোধের জেরে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) গিভাতি ব্রিগেডের তজাবার ব্যাটালিয়নের কয়েক ডজন সেনা ঘাঁটি ছেড়ে চলে গেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এসদে তেইমান সামরিক ঘাঁটিতে এই ঘটনা ঘটে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদনে বলা হয়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো ধরনের অনুমতি ছাড়াই সেনারা ঘাঁটি থেকে বেরিয়ে যান। তবে চলে যাওয়ার সময় তারা নিজেদের ব্যবহৃত অস্ত্র ঘাঁটিতে রেখে গেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ব্যাটালিয়ন কমান্ডার ইউনিটের টাঙানো কয়েকটি সাজসজ্জাসংক্রান্ত সাইনবোর্ড খুলে তা ধ্বংস করার নির্দেশ দেন। এর জেরেই সেনাসদস্যদের সঙ্গে তার তীব্র বিরোধের সৃষ্টি হয়।

আরও পড়ুন

আইডিএফের দাবি, ওই সাইনবোর্ডগুলোতে এমন কিছু বিষয় ছিল, যা ইউনিটের নতুন সদস্যদের অসম্মান বা অপমানজনকভাবে উপস্থাপন করত। তবে প্রতিবাদী সেনাদের দাবি, সাইনবোর্ডগুলো তাদের ব্যাটালিয়নের দীর্ঘদিনের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ।

ঘটনার বিষয়ে এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দায়িত্বপ্রাপ্ত কমান্ডাররা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। সেনাবাহিনীর মূল্যবোধ ও শৃঙ্খলার সঙ্গে এ ধরনের আচরণ মানানসই নয় বলেও উল্লেখ করা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীতে জ্যেষ্ঠ ও জুনিয়র সেনাদের মধ্যে বৈষম্যমূলক আচরণ বা অসন্তোষের কারণে একযোগে ঘাঁটি ত্যাগের ঘটনা অবশ্য নতুন নয়। অতীতেও বিভিন্ন পদাতিক ইউনিটে এ ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
বয়স মাত্র ৩১ বছর। এরই মধ্যে হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, স্ট্যানফোর্ডসহ বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় থেকে ১২টি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন নিউজিল্যান্ডের উদ্যোক্তা জেমি বিটন।
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ভয় না পেয়ে বরং এর সঙ্গে মানিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
ওকলাহোমার ১২ বছরের স্যামুয়েল নকল করতে পারে ১০০ পাখির ডাক
বয়স মাত্র ১২ বছর। অথচ এই বয়সেই ১০০টির বেশি পাখির ডাক হুবহু নকল করতে পারেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার স্যামুয়েল হেন্ডারসন।
ওকলাহোমার ১২ বছরের স্যামুয়েল নকল করতে পারে ১০০ পাখির ডাক
নিউইয়র্কের ২৫ লাখ পরিবার পেতে পারে ৫০০ ডলার পর্যন্ত বিল ছাড়
নিউইয়র্কে বিদ্যুৎ ও জ্বালানিসহ মাসিক ইউটিলিটি বিলের খরচ কমাতে নতুন করে প্রায় ২৫ লাখ পরিবারের জন্য সহায়তার সুযোগ তৈরি হয়েছে।
নিউইয়র্কের ২৫ লাখ পরিবার পেতে পারে ৫০০ ডলার পর্যন্ত বিল ছাড়
সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ভ্রমণের আগে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র