ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় আরও এক বড় অভিযান, এবার আটক ১৬৪ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৭:২৭ পিএম
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। সেলাঙ্গর রাজ্যের ইউএসজে ২৩ ও ক্লাংয়ের কমপ্লেক্স পাসার বেসার মেরু এলাকায় পরিচালিত এই অভিযানে আটক হয়েছেন ২৫২ অভিবাসী। এদের মধ্যে ১৬৪ জনই বাংলাদেশি।

শনিবার (২২ আগস্ট) মালয়েশিয়ার সংবাদমাধ্যম পোর্টাল বারিতা আরটিএম-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২১ আগস্ট) স্থানীয় সময় দিবাগত রাতে পরিচালিত সমন্বিত এই অভিযানে ৭১০ জন বিদেশির কাগজপত্র ও বৈধতার বিষয়টি পরীক্ষা করা হয়। অভিযানের সময় আটক এড়াতে অনেক অবৈধ অভিবাসী পালিয়ে পাশের একটি পরিত্যক্ত খনির এলাকায় (লম্বং) আশ্রয় নেন। এ সময় কেউ কেউ খাটের নিচে লুকিয়েও রক্ষা পাওয়ার চেষ্টা করেন।

সেলাঙ্গর ইমিগ্রেশনের উপপরিচালক (নিয়ন্ত্রণ) মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, আটক ২৫২ জনের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি ছাড়াও ৫৭ জন মিয়ানমারের, ২৪ জন ইন্দোনেশিয়ার, তিনজন ভারতের, তিনজন নেপালের এবং একজন পাকিস্তানের নাগরিক রয়েছেন।

তিনি আরও জানান, আটক বাংলাদেশিদের সবাই পুরুষ। এছাড়া মিয়ানমারের ৫০ জন পুরুষ ও সাতজন নারী, ইন্দোনেশিয়ার ১৬ জন পুরুষ ও আটজন নারী, ভারতের তিনজন পুরুষ, নেপালের তিনজন পুরুষ এবং পাকিস্তানের একজন পুরুষকে আটক করা হয়েছে।

রাত ১টা ৫৫ মিনিটের দিকে শুরু হওয়া এ অভিযানে সেলাঙ্গর ও পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগের সদস্যদের পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), জাতীয় মাদকবিরোধী সংস্থা (এএডিকে) এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) সদস্যরা অংশ নেন।

আটকদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, পাসের শর্ত লঙ্ঘন এবং অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থানের মতো বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।

মোহাম্মদ খুসাইরি বলেন, অভিবাসন আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এমন অভিযান ভবিষৎতেও অব্যাহত থাকবে।

এ সময় নিয়োগকর্তা ও সাধারণ মানুষকে অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সুরক্ষা না দেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে অবৈধ অভিবাসীদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা ইমিগ্রেশন বিভাগকে জানানোর জন্য জনসাধারণের প্রতি অনুরোধ করেন মালয়েশিয়ার এ অভিবাসন কর্মকর্তা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভূমধ্যসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি এখন মিশরে
লিবিয়ার তবরুক উপকূল থেকে অনিয়মিত পথে গ্রিসে যাওয়ার স্বপ্ন নিয়ে রাবারের নৌকায় ভূমধ্যসাগরে পাড়ি দিতে ছেয়েছিলেন শতাধিক বাংলাদেশি। কিন্তু স্বপ্নের ইউরোপযাত্রা মুহূর্তেই পরিণত হয় জীবন-মৃত্যুর লড়াইয়ে। প্রচণ্ড ঝড়, উত্তাল সমুদ্র, নৌকায় পানি প্রবেশ ও ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় মৃত্যুর মুখোমুখি হন তারা।
ভূমধ্যসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি এখন মিশরে
কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন বাংলাদেশিরা
বিদেশি কর্মী নেওয়ার জন্য ফের বড় পরিসরে শ্রমবাজার উন্মুক্ত করছে ইতালি। দেশটির ২০২৬-২০২৮ মেয়াদের ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।
কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন বাংলাদেশিরা
ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও
ইতালিতে ২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাচ্ছেন। কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে ইতালি সরকার। 
ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও
মালয়েশিয়ান কুকুর মাটি খুঁড়ে বের করল নিখোঁজ বাংলাদেশির মরদেহ
মালয়েশিয়ার লোজিং হাইল্যান্ডসে পাহাড়ধসে মাটিচাপা পড়া বাংলাদেশি যুবক মো. ফাহাদ হোসানের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) একটি সবজি খামারে পাহাড়ধসের ঘটনায় তিনি মাটিচাপা পড়েছিলেন।
মালয়েশিয়ান কুকুর মাটি খুঁড়ে বের করল নিখোঁজ বাংলাদেশির মরদেহ
মালয়েশিয়ার ব‍্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান দূতাবাসের
বাংলাদেশ ও মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পখাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে কুচিংয়ে সারওয়াক ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট পেতার চাই মুইনসেং এবং সারওয়াক ফার্মাসিউটিক্যাল সোসাইটির জেনারেল সেক্রেটারির নেতৃত্বে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। 
মালয়েশিয়ার ব‍্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান দূতাবাসের
আরও পড়ুন
মালয়েশিয়ান কুকুর মাটি খুঁড়ে বের করল নিখোঁজ বাংলাদেশির মরদেহ
মালয়েশিয়ার ব‍্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান দূতাবাসের
বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী
শাহজালালে ১৪ কেজি সোনাসহ ধরা এক মালয়েশিয়ান ও দুই বিমানকর্মী