ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

স্ত্রীর লাশের ওপর গাড়ি চালিয়ে ‘দুর্ঘটনা’র নাটক, নেপথ্যে কী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১১:০২ এএম
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের হামিরপুরে বিমার ৪৪ লাখ রুপি হাতিয়ে নিতে স্ত্রীকে হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত আমার সিং প্রথমে থানায় গিয়ে স্ত্রী রিতার নিখোঁজ হওয়ার অভিযোগ করেন। তবে তার বক্তব্যে অসংগতি ধরা পড়লে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে তিনি স্বীকার করেন, বিমার অর্থ পাওয়ার উদ্দেশ্যে তিন সহযোগীকে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করেন। পরে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে দেখাতে লাশের ওপর দিয়ে একটি গাড়ি চালিয়ে দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার অরবিন্দ কুমার ভার্মা জানান, বুধবার রাতে লালপুরা এলাকার একটি মন্দিরের কাছ থেকে রিতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রতিবেদনে তার শরীরে ১২টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া কিডনি ছাড়া প্রায় সব অভ্যন্তরীণ অঙ্গ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য উঠে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, রিতার আগের স্বামীর ঘরে চার সন্তান রয়েছে। আগের স্বামীর মৃত্যুর পর কানপুরে আমার সিংয়ের সঙ্গে পরিচয় হয় এবং প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। পুলিশ জানিয়েছে, দুই মাস আগে আমার সিং স্ত্রীর নামে ৪৪ লাখ রুপির একটি জীবনবিমা পলিসি করেন এবং প্রথম কিস্তি হিসেবে ২ লাখ ৬০ হাজার রুপি জমা দেন।

আরও পড়ুন

ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত স্বামী ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, রিতার চার সন্তান বর্তমানে মৈনপুরীতে তাদের দাদা-দাদির কাছে রয়েছে।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোপ লিওর সফল অস্ত্রোপচার
ফুসফুসে ক্যানসার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করে আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছে ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওর।
পোপ লিওর সফল অস্ত্রোপচার
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার পর আগুন লেগেছে।
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
ইতালির মিলানে রাস্তার পাশে একটি গাছের নিচে নীল প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলে রাখা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার