ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

টাকার বিছানায় শুয়ে ভাইরাল পল্লবী, এতো অর্থের রহস্য কী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম
টাকার বিছানায় শুয়ে পল্লবী। ছবি: সংগৃহীত

পুরুষদের আকর্ষণ করতে ডেটিং অ্যাপ এবং গোপন ছবি তুলে ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পল্লবী নামের তরুণীর বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর থেকেই অভিযুক্ত তরুণীর সন্ধানে পুলিশ জোর তল্লাশি চালাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তরুণীর নাম পল্লবী সিংহ রাজপুত। হাই কোর্টের এক আইনজীবী তাঁর বিরুদ্ধে যৌনতার ফাঁদে ফেলে ব্ল্যাকমেল ও টাকা আদায়ের লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আইনজীবীর দাবি, পল্লবী বহু পুরুষকে নিজের রূপের জালে ফাঁদে ফেলতেন। কখনও বিয়ের প্রস্তাব দিয়ে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ নিয়ে ছবি ও ভিডিও তুলে রাখতেন, পরে সেগুলো দিয়ে শুরু হতো লাগাতার ব্ল্যাকমেল।

আরও পড়ুন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পল্লবীর দুটি ছবি ভাইরাল হয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, বিছানায় ছড়ানো ৫০০ টাকার নোটের বান্ডিলের পাশে শুয়ে আছেন তিনি। অন্য ছবিতে তার হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, শিকার বানানোর আগে ওই ব্যক্তি সম্পর্কে যাবতীয় খোঁজখবর সংগ্রহ করতেন পল্লবী। ধনী ব্যক্তিদের নিশানা করে ‘সুইটি তিওয়ারি’সহ একাধিক ভুয়া নামে ডেটিং অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব পাতাতেন। এরপর চ্যাটিং ও ফোনে ঘনিষ্ঠতার মাধ্যমে বিশ্বাস অর্জন করতেন।

দাবি করা টাকা না পেলে কড়া আইনি মামলা, জেল, এমনকি খুনের হুমকি দিতেন বলে অভিযোগ। টাকা না পেয়ে একাধিক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা ঠুকে দেওয়ার তথ্যও মিলেছে, যার ভিত্তিতে ইতিমধ্যে অন্তত পাঁচজন জেল খেটেছেন।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশের অনুমান, পল্লবী একা নন; এর পেছনে একটি সুসংগঠিত গ্যাং বা ব্ল্যাকমেইলিং চক্র সক্রিয় রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে একাধিক টিম মাঠে নেমেছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু