ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পেনসিলভানিয়ায় হামের সংক্রমণ, এক বছরেই ৯ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম
যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, পেনসিলভানিয়ায় এ বছর এ রোগে নবম মৃত্যুর ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে এ বছর নবম ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সঙ্গে অঙ্গরাজ্যটিতে হামে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬০০ ছাড়িয়েছে। গত ৩৫ বছরের মধ্যে এবারই প্রথম অঙ্গরাজ্যটিতে হামে মৃত্যুর ঘটনা ঘটল।

সোমবার (২৩ নভেম্বর) এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

সোমবার (২৩ নভেম্বর) পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ নবম মৃত্যুর তথ্য জানায়। এর আগে ভার্জিনিয়ায় হামে আক্রান্ত হয়ে পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়।

যুক্তরাষ্ট্রে এ বছর এখন পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৩৮ জনে পৌঁছেছে। দেশটিতে ২০০০ সালে হাম নির্মূল ঘোষণা করা হয়েছিল। তবে সংক্রমণ বেড়ে যাওয়ায় গত সপ্তাহে সেই স্বীকৃতি হারিয়েছে যুক্তরাষ্ট্র।

বিশেষজ্ঞরা বলছেন, টিকা নিয়ে ভুল তথ্য ছড়ানোর কারণে অনেকের মধ্যে টিকা গ্রহণে অনীহা তৈরি হয়েছে। শিশুদের হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী টিকা দেওয়ার হারও কমেছে। সংক্রমণ ঠেকাতে টিকাকেই সবচেয়ে কার্যকর উপায় হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র।
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন ওষুধ অনুমোদন দিল এফডিএ
স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন একটি হরমোন থেরাপির ওষুধ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। উইলসার্ডলি (গিরেডেস্ট্র্যান্ট) নামের ওষুধটি প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা যাবে।
স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন ওষুধ অনুমোদন দিল এফডিএ
নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গ-রসিকতায় মেতে উঠলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী
ঘুষের অর্থ গোপন মামলায় ট্রাম্পের সাজা বাতিলের নতুন সুযোগ 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঘুষের অর্থ গোপন ও ব্যবসায়িক নথি জালিয়াতির মামলায় দেওয়া দণ্ড বাতিলের নতুন সুযোগ তৈরি হয়েছে।
ঘুষের অর্থ গোপন মামলায় ট্রাম্পের সাজা বাতিলের নতুন সুযোগ 
১৩ ওষুধের দাম কমছে, সাশ্রয় হবে ৯২০ কোটি ডলার
যুক্তরাষ্ট্রে বয়স্ক নাগরিকদের চিকিৎসা ব্যয় কমাতে আরও ১৩টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচি মেডিকেয়ার।
১৩ ওষুধের দাম কমছে, সাশ্রয় হবে ৯২০ কোটি ডলার
আরও পড়ুন
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল অভিনেতা সোহেল খানের, জানালেন জয়
মৃত্যুর আগে ভিডিওতে যা বলেছিলেন সোহেল খান