ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৫ সন্তানের মাকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৭:৩২ পিএম
স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন স্বামী। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের সন্ত কবীরনগর জেলায় ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। ২১ বছর ধরে সংসার করার পর স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন স্বামী। শুধু প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দেওয়াই নয়, সেই বিয়েতে নিজে উপস্থিত ছিলেন ওই ব্যক্তি। বিয়ের পর স্ত্রীকে নতুন সংসারের জন্য বিদায়ও জানান। স্বামীর এমন সিদ্ধান্তে অবাক স্থানীয় বাসিন্দারা।

সন্ত কবীরনগরের দেবরি গ্রামের বাসিন্দারা জানান, ৪৫ বছরের বুদ্ধিরাম নিষাদ এবং ৩৭ বছরের ফুলমতীর বিয়ে হয়েছিল প্রায় ২১ বছর আগে। পরিবারের সদস্য এবং গ্রামের প্রধানের কাছ থেকে জানা গিয়েছে, ভালোবেসেই বিয়ে করেছিলেন তারা। এত বছর ধরে একসঙ্গে দিব্যি সংসার করেছেন। তাদের ৫ সন্তান রয়েছে। তাদের বড় ছেলের বয়স ১৮ বছর।

কিন্তু কয়েক মাস আগে তাদের সংসারে সমস্যা তৈরি হয়। ফুলমতীর সঙ্গে ২৬ বছরের যুবক অবধেশের সম্পর্ক তৈরি হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝামেলা হতে শুরু করে। তাদের মধ্যে দূরত্বও বাড়তে থাকে।

প্রায় দুই মাস আগে ফুলমতী অবধেশের সঙ্গে নিজের বাড়ি ছেড়ে চলে যান। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন। পরিবারের লোকজন আশা করেছিলেন, ফুলমতী হয়তো আবার স্বামীর সঙ্গে সংসার শুরু করবেন। কিন্তু তা হয়নি।

আরও পড়ুন

বাড়িতে ফিরে আসার পরও স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলতে থাকে। ফুলমতী স্পষ্ট করে দেন, তিনি আর বুদ্ধিরামের সঙ্গে থাকতে চান না। অন্যদিকে, অবধেশের সঙ্গেই থাকতে চান তিনি। পরিস্থিতি বুঝে শেষ পর্যন্ত বুদ্ধিরাম একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি ঠিক করেন, স্ত্রীকে জোর করে নিজের সঙ্গে রাখবেন না। বরং ফুলমতী যাঁর সঙ্গে থাকতে চান, তার সঙ্গেই বিয়ে দিয়ে দেবেন।

এরপরই আশরফপুর গ্রামের একটি শিবমন্দিরে ফুলমতী ও অবধেশের বিয়ের আয়োজন করা হয়। স্থানীয় কয়েকজন গ্রামবাসীর উপস্থিতিতে মন্দিরেই তাদের বিয়ে হয়। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, এই বিয়েতে বুদ্ধিরাম নিজেও উপস্থিত ছিলেন।

বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর স্ত্রীকে নতুন স্বামীর সঙ্গে বিদায় দেন বুদ্ধিরাম। স্ত্রীকে নিয়ে তার এমন সিদ্ধান্ত দেখে সেখানে উপস্থিত অনেকেই অবাক হয়ে যান।

সংবাদমাধ্যমকে বুদ্ধিরাম বলেন, আমি বাড়িতে প্রতিদিন অশান্তি চাই না। তাই যে মানুষের সঙ্গে সে থাকতে চেয়েছে, তার সঙ্গেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনও অভিযোগ আসেনি। তাই পুলিশ এই ঘটনায় কোনও মামলা বা আইনি পদক্ষেপ নেয়ন

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু