ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ বছর পর সৌদির মরুভূমিতে ফিরল বিলুপ্তপ্রায় বন্য গাধা ওনাগার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১২:৫৯ পিএম
পারস্যের বিলুপ্তপ্রায় ওনাগার বা এশীয় বন্য গাধার নতুন এক শাবকের জন্ম হয়েছে। ছবি: সংগৃহীত

সৌদি আরবে এক শতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো পারস্যের বিলুপ্তপ্রায় ওনাগার বা এশীয় বন্য গাধার নতুন এক শাবকের জন্ম হয়েছে। দেশটির স্থানীয় বিলুপ্ত প্রজাতি পুনরুদ্ধার এবং আরব উপদ্বীপের প্রাচীন পরিবেশব্যবস্থাকে ফিরিয়ে আনার চলমান উদ্যোগে এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন পরিবেশবিদেরা।

সম্প্রতি আরব নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানান যায়।

প্রিন্স মোহাম্মদ বিন সালমান রয়্যাল রিজার্ভের প্রধান নির্বাহী অ্যান্ড্রু জালুমিস আরব নিউজকে জানিয়েছেন, ‘১ হাজার বছরেরও বেশি আগের আরব কবিদের কবিতায় যে অদম্য বন্য প্রাণীর বর্ণনা পাওয়া যেত, প্রায় ১০০ বছর পর সেই প্রাণী আমাদের মরুভূমিতে ফিরে এসেছে। এই প্রত্যাবর্তন কেবল একটি নতুন প্রাণীর আগমন নয়; এটি প্রকৃতি ও জীবনের অদম্য স্বাধীনতার এক বড় প্রতীক।’

রিজার্ভ কর্তৃপক্ষের 'রিওয়াইল্ড অ্যারাবিয়া' প্রকল্পের আওতায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ২০২৪ সালের এপ্রিলে জর্ডানের শওমারি ওয়াইল্ডলাইফ রিজার্ভ থেকে বিশেষ প্রক্রিয়ায় সাতটি ওনাগার সৌদি আরবে আনা হয়। প্রায় ১১ মাস গর্ভধারণের পর ২০২৫ সালের জুনে জন্ম নেয় পুরুষ ওনাগার শাবকটি। সাধারণত জন্মের প্রথম বছরটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এক বছর সফলভাবে পার করার পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই সুসংবাদ প্রকাশ করা হয়।

আরও পড়ুন

পারস্য ওনাগার মূলত ইকুয়াস হেমিওনাস প্রজাতিভুক্ত অত্যন্ত প্রাচীন প্রাণী। বর্তমানে বিশ্বে মাত্র ৬০০টিরও কম পারস্য ওনাগার টিকে থাকায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এদেরকে ‘চরম বিপন্ন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। উপযুক্ত পদক্ষেপ না নিলে ২০৫০ সালের মধ্যে এ প্রজাতির সংখ্যা ৯০ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে বিশ শতকের শুরুর দিকে অতিরিক্ত শিকার ও আবাসস্থল হারিয়ে একই গোত্রের সিরীয় ওনাগার পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায়।

সংরক্ষণবাদীরা জানান, ওনাগারের বংশবৃদ্ধি কেবল একক কোনো প্রাণীর বৃদ্ধি নয়; এটি ওই অঞ্চলের বাস্তুতন্ত্র ও পরিবেশ পুনরুজ্জীবনের প্রত্যক্ষ সূচক। এর মাধ্যমে পুরো রয়্যাল রিজার্ভ এলাকার উন্মুক্ত প্রান্তর ও স্থানীয় উদ্ভিদরাজি তাদের স্বাভাবিক ভারসাম্য ফিরে পাচ্ছে।

বর্তমানে এই পালে পাঁচটি স্ত্রী ও তিনটি পুরুষ ওনাগার সক্রিয়ভাবে অবস্থান করছে, যার মধ্যে দুটি স্ত্রী ওনাগার ফের গর্ভবতী। কর্তৃপক্ষের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সৌদি আরবের স্থলভাগের ৩০ শতাংশ প্রাকৃতিক সংরক্ষিত এলাকা হিসেবে গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদে আরবীয় চিতাবাঘ ও সিংহের মতো হারিয়ে যাওয়া প্রধান শিকারি প্রাণীদেরও স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে আনা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চীন সফরের আগে ফিলিপাইনে বৈঠকে যোগ দিচ্ছেন ট্রাম্প
চীন সফরের আগে এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
চীন সফরের আগে ফিলিপাইনে বৈঠকে যোগ দিচ্ছেন ট্রাম্প
ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান পিজেএম ইন্টারকানেকশন ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগের অপেক্ষার সময় কমাতে নতুন পরিকল্পনা করেছে।
ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা
জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম
জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান ও ইরাকের কর্তৃপক্ষ। জর্ডান জানিয়েছে, অবৈধ কনটেন্ট ও উগ্রবাদী প্রচারণা ছড়িয়ে পড়া ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর আল-জাজিরার। 
জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম
কারাগারে আলাদা জিম-বাথরুম, সামরিক কারাগারে পাঠানো হলো প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্টকে
দুর্নীতির মামলায় বিচার শুরুর অপেক্ষায় থাকা প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে সামরিক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
কারাগারে আলাদা জিম-বাথরুম, সামরিক কারাগারে পাঠানো হলো প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্টকে
নিরাপত্তার ঘাটতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরিতে যথাযথ নিরাপত্তাব্যবস্থা না রাখার অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।
নিরাপত্তার ঘাটতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
ইয়েমেনে বড় বিপর্যয়ের পর সেনাপ্রধান বদলাল সৌদি আরব
বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প