ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ট্যুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিল ওমান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১১:৪৮ এএম
ওমানের সালালাহর সৈকত। ছবি: সংগৃহীত

স্বল্পমেয়াদি ভ্রমণ সহজ করার পাশাপাশি পর্যটন খাতকে গতিশীল করতে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করেছে ওমান। বিদেশি নাগরিকদের বাসস্থান আইনের নির্বাহী বিধিমালায় নতুন সংশোধনী এনে এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর গালফ নিউজের।

সম্প্রতি দেশটির সরকারি গেজেটে রয়্যাল ওমান পুলিশের জারি করা ১০৯/২০২৬ নম্বর সিদ্ধান্তটি প্রকাশিত হয়। এর পরদিন থেকেই নতুন নিয়মটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এই আদেশে স্বাক্ষর করেন পুলিশ ও শুল্ক বিভাগের পরিদর্শক জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শুরাইকি।

আরও পড়ুন

নতুন এই নিয়মের আওতায় ওমানের পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগ্য বিবেচিত দেশের নাগরিকদের সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ শূন্য ওমানি রিয়াল ফি-তে এই ভিসা প্রদান করবে। তবে প্রাথমিক দফায় কোন কোন দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন, সেই তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, নির্ধারিত যোগ্য দেশের তালিকাটি পরে প্রকাশ করা হবে।

ভ্রমণকারীদের জন্য এই নিয়মে নতুন একটি সুবিধাও রাখা হয়েছে। ১৪ দিনের এই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই পর্যটকরা চাইলে প্রয়োজনীয় শর্ত পূরণ ও নির্ধারিত ফি পরিশোধ করে সেটিকে অন্য যেকোনো ক্যাটাগরির ট্যুরিস্ট ভিসায় রূপান্তর করে নিতে পারবেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
অচেনা নম্বর থেকে ভিডিও কল। কল রিসিভ করতেই ফোনের পর্দায় ভেসে ওঠে এক নগ্ন নারীর ছবি। এরপর ওই তরুণের ‘নগ্ন ভিডিও’ ধারণ করা হয়েছে দাবি করে শুরু হয় ভয় দেখানো।
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
নিজের প্রশংসা করে প্রচারিত টেলিভিশন বিজ্ঞাপনে আর করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
হাম ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে রাজ্যজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
দক্ষিণ আমেরিকার বলিভিয়ার মেঘে ঢাকা পাহাড়ি বনাঞ্চলে সন্ধান মিলেছে নতুন এক প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের।
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
আরও পড়ুন
বিশ্ব বাজারে আবারও কমল তেলের দাম
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার
হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের