ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজে হামলা, ২ পাকিস্তানিসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি: সংগৃহীত

এডেন উপসাগর ও লোহিত সাগরের সংযোগস্থল বাব আল-মান্দেব প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় তিন ক্রু সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স ও ইয়েমেনের সরকারঘনিষ্ঠ সম্প্রচারমাধ্যম আল-জুমহুরিয়া টিভির বরাতে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন

আল-জুমহুরিয়া টিভির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, নিহত নাবিকদের মধ্যে দুজন পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন। তবে আক্রান্ত জাহাজটির নাম কিংবা এর মালিকানা কোন প্রতিষ্ঠানের, তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

এ হামলার বিষয়ে হুথি সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, বাব আল-মান্দেব প্রণালি হলো লোহিত সাগরের প্রধান প্রবেশদ্বার, যা কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরব উপদ্বীপের অপর পাশে অবস্থিত প্রণালি হরমুজের সঙ্গে যুক্ত।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টেক্সাসে থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প, বাড়ির দাম ৬ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বিশ্বের বৃহত্তম থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প গড়ে উঠেছে। অস্টিনের কাছে অবস্থিত ‘উলফ র‍্যাঞ্চ’ আবাসিক এলাকায় অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক রোবট দিয়ে ১০০টি বাড়ি তৈরি করা হয়েছে, যেগুলোর দাম গড়ে সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ ডলারের কাছাকাছি।
টেক্সাসে থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প, বাড়ির দাম ৬ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ
যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয় বোস্টন ইউনিভার্সিটি উচ্চশিক্ষার ব্যয় কমাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে ।
যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ
যুক্তরাষ্ট্রে দ্রুত ক্রেডিট কার্ড পেতে যা করণীয়, জেনে নিন 
যুক্তরাষ্ট্রে নতুন এসেই ক্রেডিট কার্ড পাওয়া সম্ভব। কিছু নিয়ম ও প্রক্রিয়া মেনে চললেই খুব সহজেই  দ্রুত ক্রেডিট কার্ড পেতে পারেন।
যুক্তরাষ্ট্রে দ্রুত ক্রেডিট কার্ড পেতে যা করণীয়, জেনে নিন 
হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪
যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসব ঘিরে বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক বন্দুক হামলা ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। 
হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪
আবারও সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথি যোদ্ধাদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট।
আবারও সৌদিতে সতর্কতা জারি