ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তারের ক্ষমতা বাড়ল আইসিইর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৫:৩৫ পিএম
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী সন্দেহে এক ব্যক্তিকে তুলে নিয়ে যাচ্ছে আইসিই। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রশাসনিক পরোয়ানা ছাড়াই অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের ক্ষমতা ও সুযোগ বৃদ্ধি করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। সংস্থাটির এক অভ্যন্তরীণ নীতিমালার নতুন ব্যাখ্যার মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ অতিরিক্ত এখতিয়ার প্রদান করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) প্রকাশিত নথি অনুযায়ী, আইসিইর ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্স এক মেমোর মাধ্যমে পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের ক্ষেত্রে অভিবাসন আইনের “likely to escape” বা সটে পড়ার সম্ভাবনার আইনি অনুচ্ছেদটির নতুন ব্যাখ্যা দিয়েছেন। আগের নিয়মে আদালতে হাজির না হওয়ার ঝুঁকি বিবেচনা করা হলেও, নতুন নীতিতে বলা হয়েছে—কোনো কর্মকর্তার প্রশাসনিক ওয়ারেন্ট সংগ্রহ করতে যে সময় লাগবে, তার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি স্থান ত্যাগ করতে পারেন কি না, তার ওপর ভিত্তি করেই সঙ্গে সঙ্গে পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করা যাবে।

আরও পড়ুন

এই নতুন ব্যাখ্যার ফলে মাঠপর্যায়ে অভিযানের সময় মূল লক্ষ্যবস্তুর বাইরে থাকা অন্য কোনো অবৈধ অভিবাসীর মুখোমুখি হলে আইসিই কর্মকর্তারা দ্রুত তাদের পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার বা ‘কোল্যাটারাল অ্যারেস্ট’ করার বাড়তি আইনি সুবিধা পাচ্ছেন।

তবে এই ক্ষমতার অপব্যবহার রোধে কলোরাডোর একটি ফেডারেল আদালত ইতোমধ্যেই আইসিইকে সতর্ক করে জানিয়েছে, কেবল অবৈধ অবস্থানের সন্দেহই পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের জন্য যথেষ্ট হতে পারে না। প্রতিটি ঘটনার পেছনে নির্দিষ্ট ও যৌক্তিক আইনি ভিত্তি থাকতে হবে।

আইসিইর এই নজিরবিহীন ক্ষমতা বৃদ্ধির ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট রাইটস সংস্থা ও মানবাধিকারকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা