ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইরানে হামলা চালাতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে মার্কিন সৈন্যরা!  

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১০:২২ পিএম
ছবি: সংগৃহীত

ইরানে দীর্ঘ সামরিক অভিযান চালাতে গিয়ে চরম মানসিক অবসাদে ভেঙে পড়ছেন মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর সামরিক নাবিক ও সৈন্যরা। মধ্যপ্রাচ্যে ইরানবিরোধী অভিযানের কারণে প্রায় ২১০ দিন ধরে টানা সাগরে ভাসতে থাকা এই যুদ্ধজাহাজে এই বিপর্যয় দেখা দিয়েছে। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে যে, চরম হতাশা ও নিম্ন মনোবলের কারণে বেশ কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

মার্কিন সামরিক বিষয়ক পত্রিকা মিলিটারি টাইমস, দ্য ক্রেডল ও ব্রিটিশ সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে রণতরিটির এই নজিরবিহীন দুর্ভোগের কথা জানা গেছে। ২০২৫ সালের নভেম্বরে সান দিয়েগো থেকে রওয়ানা হওয়া আব্রাহাম লিংকন মে মাসে দেশে ফেরার কথা থাকলেও হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যজুড়ে ওয়াশিংটন-তেহরান সংঘাতের কারণে মোতায়েনের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। দেশে ফেরার কোনো স্পষ্ট ইঙ্গিত না থাকায় নাবিকদের মানসিক অবস্থা ভেঙে পড়েছে।

অভিযোগ উঠেছে, দীর্ঘ সময় বন্দরে নোঙর না করায় জাহাজটিতে চরম খাদ্যসংকট দেখা দিয়েছে। স্বজনদের সঙ্গে ফোনে কথা বলার সময় নাবিকেরা জানান, কখনো কখনো দিনে তাদের কেবল আধা কাপ ভাত ও দুটি টরটিলা খেয়ে থাকতে হচ্ছে। সাবান ও টুথপেস্টের মতো মৌলিক জিনিসপত্রের মজুত শেষ হয়ে গেছে। ওপর দিকে টয়লেটগুলো নষ্ট, গোসলখানায় ছত্রাক জমে আছে এবং সপ্তাহের পর সপ্তাহ লন্ড্রি সেবা বন্ধ থাকায় চারদিকে তৈরি হয়েছে চরম অস্বাস্থ্যকর পরিবেশ।

আরও পড়ুন

এমন পরিস্থিতিতে নাবিকদের আত্মহত্যার চেষ্টার একাধিক ঘটনা সামনে এসেছে। অ্যানাবেল লোমা নামের এক নারী মিলিটারি টাইমসকে জানান, তার স্বামী এই রণতরি থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন। বর্তমানে তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। একইভাবে মারিয়া রদ্রিগেজ নামে অপর এক নারী জানান, তার স্বামী এক সহকর্মীকে সাগরে ঝাঁপ দেওয়া থেকে শেষ মুহূর্তে টেনে তুলে বাঁচিয়েছেন। দ্য ক্রেডল জানিয়েছে, অন্তত ছয়জন নাবিক এভাবে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন।

সান দিয়েগোতে প্রায় ২০০ নাবিকের পরিবার বৈঠক করে নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাওয়ের কাছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। চিকিৎসকেরা সতর্ক করে বলেছেন, দ্রুত বন্দরে বিশ্রামের সুযোগ না দিলে আরও অনেক নাবিক মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়তে পারেন। যদিও এসব অব্যবস্থাপনা নিয়ে মার্কিন নৌবাহিনী সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে তারা দাবি করেছে নাবিকদের মনস্তাত্ত্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং শিগগিরই ইউএসএস থিওডোর রুজভেল্টকে আব্রাহাম লিংকনের জায়গায় পাঠানো হবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার