ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ট্রাম্পের করা মামলায় পরিবারের সদস্যদের তলব চায় বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১২:২২ পিএম
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির লোগো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলায় তার পরিবারের সদস্যদের কাছ থেকে নথি ও সাক্ষ্য নিতে চেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, বিবিসির আইনজীবীরা গত মে মাসে ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং জামাতা জ্যারেড কুশনারকে তলবি নোটিশ দেওয়ার চেষ্টা করেন।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলার আগে দেওয়া ট্রাম্পের একটি ভাষণের দুটি ভিন্ন অংশ একসঙ্গে সম্পাদনা করে একটি প্রামাণ্য অনুষ্ঠানে প্রচার করেছিল বিবিসি। এ ঘটনায় ২০২৪ সালের ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা করেন ট্রাম্প।

বিবিসি সম্পাদনার ভুলের জন্য আগে ক্ষমা চাইলেও এটিকে মানহানির মামলা করার যথেষ্ট কারণ নয় বলে দাবি করেছে। প্রতিষ্ঠানটির আইনজীবীদের দাবি, ট্রাম্পের ভাষণ দেওয়ার সময় তার উদ্দেশ্য সম্পর্কে পরিবারের ওই সদস্যদের ব্যক্তিগতভাবে জানা ছিল। তাই তাদের সাক্ষ্য ও নথি মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

আরও পড়ুন

আদালতের নথিতে বলা হয়েছে, ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্প তাদের বাবার ভাষণ সংশোধন ও দেওয়ার সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে, জ্যারেড কুশনার একটি খসড়া বিবৃতি তৈরি করেছিলেন, যেখানে সহিংসতার নিন্দা জানানোর কথা ছিল।

তবে সরাসরি তাদের হাতে তলবি নোটিশ পৌঁছে দেওয়ার চেষ্টা সফল হয়নি বলে জানিয়েছে বিবিসির আইনজীবীরা। ফ্লোরিডায় ইভাঙ্কা ট্রাম্প ও জ্যারেড কুশনারের বাড়িতে নোটিশ দিতে গেলে পুলিশি নিরাপত্তা চৌকিতে বাধা দেওয়া হয়। পরে মার্কিন নিরাপত্তা সংস্থার পক্ষ থেকেও নোটিশ গ্রহণ করা সম্ভব নয় বলে জানানো হয়।

এছাড়া নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের জন্য নোটিশ দিতে গেলেও সেটি গ্রহণ করা হয়নি বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। পরে আরও একবার চেষ্টা করলে বিবিসির প্রতিনিধিকে জানানো হয়, ওই দিন আইন বিভাগে কেউ উপস্থিত নেই।

এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন, বিবিসি ইচ্ছাকৃতভাবে ও বিভ্রান্তিকরভাবে তার ভাষণ সম্পাদনা করেছে। বিবিসি অবশ্য জানিয়েছে, ওই সম্পাদনার ফলে ভুলভাবে এমন ধারণা তৈরি হয়েছিল যে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন।

এদিকে মামলায় ট্রাম্পের আর্থিক নথিও চেয়েছে বিবিসি। প্রতিষ্ঠানটির দাবি, প্রামাণ্য অনুষ্ঠানটি তার ব্যবসায়িক স্বার্থের ক্ষতি করেছে—ট্রাম্পের এমন অভিযোগ যাচাই করতে ওই নথি প্রয়োজন। তবে ট্রাম্পের আইনজীবীরা বলেছেন, এসব আর্থিক নথি প্রকাশ করলে তার অপূরণীয় ক্ষতি হতে পারে।

মামলাটি এগিয়ে গেলে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে এর বিচার শুরু হওয়ার কথা রয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
আইনজীবী দাবি করলেও বার পরীক্ষায় পাস করেননি ট্রাম্পের প্রেস সচিব 
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই