ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ছেলের স্ত্রীর সব রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৬:৫৯ পিএম
প্রিন্স আবদুল মালিক ও তার স্ত্রী। ছবি: সংগৃহীত

ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তার এক পুত্রবধূর সব রাজকীয় উপাধি প্রত্যাহার করেছেন। রাজপরিবারের সদস্য হিসেবে তার আচরণ ‘অশোভন’ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজপ্রাসাদ। তবে কোন আচরণের কারণে তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

শুক্রবার (১৪ আগস্ট) দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চলতি মাসের শুরুতে ব্রুনেই দারুসসালামের গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, সুলতানের আদেশে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সুলতান হাজি হাসানাল বলকিয়াহর প্রতি অসম্মান প্রদর্শন এবং রাজপরিবারের সদস্যের স্ত্রী হিসেবে অনুপযুক্ত আচরণের কারণে পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহর উপাধি কেড়ে নেওয়া হয়েছে। তার এমন কর্মকাণ্ড রাজপরিবারের সুনামও ক্ষুণ্ন করেছে।

৩৩ বছর বয়সী রাবিয়াতুল আদাউইয়াহ ব্রুনেইয়ের প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। ৪৩ বছর বয়সী প্রিন্স আবদুল মালিক সিংহাসনের উত্তরাধিকার সূত্রে চতুর্থ স্থানে রয়েছেন। রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আরটিবি নিউজ জানিয়েছে, রাবিয়াতুলের আচরণে সুলতানের প্রতি অসম্মান প্রকাশ পেয়েছে এবং রাজতন্ত্রের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তবে তিনি ঠিক কী করেছিলেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। গ্র্যান্ড চেম্বারলেইনের দপ্তরও এ বিষয়ে নীরব।

রাবিয়াতুল আদাউইয়াহ হারিয়েছেন ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি’ উপাধি।

আরও পড়ুন

পর্যবেক্ষকরা বলছেন, সুলতান এর আগেও রাজপরিবারের সদস্যদের উপাধি কেড়ে নিয়েছেন। ২০০৩ সালে দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তার সব রাজকীয় উপাধি প্রত্যাহার করা হয়েছিল। একইভাবে ২০১০ সালে তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের উপাধিও কেড়ে নেওয়া হয়। তবে রাবিয়াতুলের বিষয়টি ভিন্ন। তিনি এখনো সুলতানের ছেলের স্ত্রী এবং রাজপরিবারের সদস্য। তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে কোনো সরকারি ঘোষণা আসেনি।

প্রিন্স আবদুল মালিক ২০১৫ সালে রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের রাজপ্রাসাদে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাবিয়াতুলকে বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিকতা চলেছিল ১০ দিন, যেখানে হাজার হাজার অতিথি অংশ নেন। এই দম্পতির চার মেয়ে রয়েছে। ১০ বছর বয়সী প্রিন্সেস মুথিয়া, ৮ বছরের ফাতিয়্যাহ, ৬ বছরের খালিশাহ এবং ১৬ মাস বয়সী নাবিলাহ। মায়ের উপাধি কেড়ে নেওয়া হলেও সন্তানদের রাজকীয় উপাধিতে কোনো পরিবর্তন হয়নি।

প্রিন্স আবদুল মালিক সুলতানের প্রথম স্ত্রী রানি সালেহার সন্তান। তিন স্ত্রীর গর্ভে সুলতানের মোট ১২ জন সন্তান রয়েছে। ৮০ বছর বয়সী সুলতান হাসানাল বলকিয়াহ ব্রুনেইয়ের একচ্ছত্র শাসক। তেলসমৃদ্ধ এই ছোট দেশ বোর্নিও দ্বীপে অবস্থিত এবং চারদিক থেকে মালয়েশিয়ার ভূখণ্ড দ্বারা ঘেরা।

১৯৬৮ সালে ব্রুনেইয়ের ২৯তম সুলতান হিসেবে সিংহাসনে বসেন তিনি। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসন করা রাজা। তিনি থাকেন ইস্তানা নুরুল ইমানে, যেখানে রয়েছে ১ হাজার ৭৮৮টি কক্ষ। তার শাসনামলে ব্রুনেই বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করেছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটিগুলো থেকে স্থায়ীভাবে সরে যাচ্ছে মার্কিন বাহিনী।
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
পাকিস্তানে বিদেশি তরুণীকে মাদক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে ব্যবসার কাজে আসা আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে অচেতন করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
পাকিস্তানে বিদেশি তরুণীকে মাদক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
যুক্তরাষ্ট্রে খাদ্য ও স্বাস্থ্য সহায়তার নিয়মে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের মানুষদের জন্য গুরুত্বপূর্ণ দুটি সরকারি কর্মসূচি, খাদ্য সহায়তা কর্মসূচি SNAP এবং স্বাস্থ্যসেবা কর্মসূচি Medicaid-এর নিয়মে বড় পরিবর্তন আসছে।
যুক্তরাষ্ট্রে খাদ্য ও স্বাস্থ্য সহায়তার নিয়মে বড় পরিবর্তন
এবার সিরিয়ায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আল-শৌলা এলাকা ও দেইর এজোরের মধ্যবর্তী অঞ্চলের পাইপলাইনটিতে আগুন ধরে যায়। নাশকতার কারণে পাইপলাইনের একটি অংশের ভালভ বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।
এবার সিরিয়ায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ
নিজের ‘চেহারা’ ভাড়া দিয়েই আয় ১৮ লাখ টাকা!
কোনো শুটিং স্পটে যাওয়া লাগবে না, রোদে পুড়ে গায়ের রং তামাটে করা লাগবে না, পরিচালকের বকা খাওয়ার তো প্রশ্নই ওঠে না। আপনার চেহারা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো চরিত্র করবে অভিনয়। আর তাতেই আপনি পেয়ে যাবেন মোটা অঙ্কের অর্থ। নিজেদের চেহারা বা মুখাবয়বের লাইসেন্স দিয়ে এই নতুন আয়ের পথ তৈরি করেছেন চীনের সাধারণ মানুষ।  শনিবার (১৯ সেপ্টেম্বর) হংকংভিত্তিক সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  প্রতিবেদনে বলা হয়েছে, চীনে সাধারণ মানুষ এখন আক্ষরিক অর্থেই ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের কাছে নিজেদের চেহারা ‘ভাড়া’ দিচ্ছেন। সেই মুখাবয়ব ব্যবহার করে তৈরি হচ্ছে এআই অভিনেতা-অভিনেত্রী, যাদের বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্টে কাজে লাগানো হচ্ছে। জানা গেছে, ছবি বা ভিডিও ব্যবহারের ধরণ অনুযায়ী এর মূল্য ৫০ ইউয়ান (প্রায় ৭ ডলার) থেকে শুরু করে ১ লাখ ইউয়ান বা প্রায় ১৫ হাজার মার্কিন ডলার (প্রায় ১৮ লাখ ৪৬ হাজার টাকা) পর্যন্ত হতে পারে। এই নতুন ব্যবসায়িক মডেলের মাধ্যমে মানুষ ক্যামেরার সামনে সরাসরি উপস্থিত না হয়েও নিজেদের চেহারা বা অবয়ব ‘ভাড়া’ দিতে পারছেন। বিষয়টি জানার পর হুয়াং নামের ২৭ বছর বয়সী এক ব্যাংক কর্মকর্তা ভাবলেন, তিনিও চেহারা ভাড়া দিয়ে বাড়তি কিছু অর্থ আয় করবেন। যে–ই ভাবা সে–ই কাজ। অনলাইনে নিজের চেহারার স্বত্ব বিক্রির বিজ্ঞাপন দিতেই মাত্র তিন দিনে তার ডিজিটাল চেহারা সাতবার বিক্রি হয়ে গেল। কোনো খাটুনি ছাড়াই পকেটে চলে এল প্রায় ২ হাজার ৬০০ ইউয়ান বা প্রায় ৩৭০ মার্কিন ডলার। চীনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এখন নিজেদের চেহারা ভাড়া দিতে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে এআই কনটেন্ট নির্মাতাদের যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে। কার চেহারা কী ধরনের কাজে ব্যবহার করা হবে এবং চুক্তির শর্ত কী, তার ওপর নির্ভর করছে পারিশ্রমিকের পরিমাণ। চীনে এখন এআই দিয়ে বানানো স্বল্পদৈর্ঘ্য নাটকের বাজার দ্রুত বড় হচ্ছে। সেখানে প্রতিটি দৃশ্যের জন্য চড়া পারিশ্রমিকে অভিনেতা নেওয়ার চেয়ে এআইয়ের মাধ্যমে ডিজিটাল চরিত্র তৈরি করা অনেক সাশ্রয়ী।  এআই প্রযুক্তির সাহায্যে স্টুডিওতে না গিয়েই ওই চরিত্রের পোশাক, পরিবেশ, অঙ্গভঙ্গি ও সংলাপ মুহূর্তেই বদলে ফেলা যায়। আরটিভি/এসআর
নিজের ‘চেহারা’ ভাড়া দিয়েই আয় ১৮ লাখ টাকা!
আরও পড়ুন
পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন শ্বশুর, কারণ এখনও গোপন!