ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন শ্বশুর, কারণ এখনও গোপন! 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম

রাজপরিবারে বিয়ে করে এই নারী পেয়েছিলেন রাজকীয় উপাধি। কিন্তু সেই উপাধিই এবার কেড়ে নিলেন তার শ্বশুর। তাও আবার কোনো বিবাহবিচ্ছেদের ঘোষণা ছাড়াই। ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তার ছেলে প্রিন্স আবদুল মালিকের স্ত্রী পেঙ্গিরান রাবিয়াতুল আদা উইয়াহর সব রাজকীয় উপাধি বাতিল করেছেন তার প্রতি অসম্মান দেখানোর অভিযোগে।

পাশাপাশি রাজপরিবারের সদস্যের স্ত্রী হিসেবে এমন কিছু করেছেন পেঙ্গিরান যা ছিল ‘অনুপযুক্ত’। এমনকি তার আচরণে রাজপরিবারের সুনামও ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়। তবে এত বড় শাস্তির পেছনে পুত্রবধূ ঠিক কী করেছিলেন, সেটিই প্রকাশ করেনি রাজপরিবার।

আরও পড়ুন

২০১৫ সালে ১০ দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রিন্স আবদুল মালিক ও রাবিয়াতুলের বিয়ে হয়। তাদের ঘর আলো করে এসেছে চার সন্তান। তবে মায়ের রাজকীয় উপাধি বাতিল হলেও সন্তানদের উপাধিতে কোনো পরিবর্তন আসেনি।

এর আগেও বিবাহবিচ্ছেদের পর নিজের দুই স্ত্রীর রাজকীয় উপাধি কেড়ে নিয়েছিলেন সুলতান হাসানাল বলকিয়াহ। তবে রাবিয়াতুলের ঘটনা ব্যতিক্রম। কারণ প্রিন্স আবদুল মালিকের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি। তবে কী এমন ঘটেছিল, যার কারণে নিজের পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিলেন সুলতান তা এখনো স্পষ্ট নয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিডরের এক রাতেই নিভে যায় ৪৩৯ শিশুর প্রাণ, আজও কাঁদে শরণখোলা
পৃথিবীতে এসেছিল মাত্র ছয় ঘণ্টা আগে। তখনো ঠিকমতো পৃথিবীর আলো দেখা হয়নি, মায়ের কোলে কাটেনি জীবনের প্রথম প্রহর। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, জন্মের মাত্র ছয় ঘণ্টার মাথায় ভয়াল ঘূর্ণিঝড় সিডরের জলোচ্ছ্বাসে ভেসে যায় শিশুটি। ২০০৭ সালের ১৫ নভেম্বর দক্ষিণ সাউথখালী গ্রামের দুলাল মিয়ার পরিবারে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। পরে স্বজন ও এলাকাবাসী শিশুটির নাম রাখেন ‘সিডর’। একটি নাম, যার সঙ্গে মিশে আছে উপকূলের এক বুক হাহাকার।
সিডরের এক রাতেই নিভে যায় ৪৩৯ শিশুর প্রাণ, আজও কাঁদে শরণখোলা
‘ভোলা সাইক্লোন’-এর ৫৬ বছর আজ: স্মৃতিতে ভয়াল রাত, বাস্তবে ঝুঁকিপূর্ণ মনপুরার উপকূল
১৯৭০ সালের ১২ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত। পবিত্র রমজান মাস। চারদিকে গভীর অন্ধকার। হঠাৎ বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলীয় জনপদ। ভেসে যায় ঘরবাড়ি, ফসলি জমি, গবাদিপশু ও মানুষের স্বপ্ন। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে ওঠে উপকূলের আকাশ-বাতাস। ইতিহাসে সেই ভয়াবহ দুর্যোগ পরিচিতি পায় ‘ভোলা সাইক্লোন’ নামে।
‘ভোলা সাইক্লোন’-এর ৫৬ বছর আজ: স্মৃতিতে ভয়াল রাত, বাস্তবে ঝুঁকিপূর্ণ মনপুরার উপকূল
বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’
বরেন্দ্র অঞ্চলে তীব্র পানি সংকট মোকাবিলায় ৭০০ কিলোমিটার খাল এবং ৬০০ পুকুর পুনঃখনন করার উদ্যোগ নিয়েছে সরকার। 
বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’
বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে।
বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ
প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ২২ উপজেলায় ‘বড় বরাদ্দ’
প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২২টি উপজেলায় ৬৬০ জনকে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রশিক্ষণ আয়োজনের জন্য মোট ১ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ২২ উপজেলায় ‘বড় বরাদ্দ’
আরও পড়ুন
শাশুড়িকে পেটানোর ভিডিও ভাইরাল
শ্বশুর-শাশুড়ির সেবা কি পুত্রবধূর জন্য বাধ্যতামূলক, জানুন ইসলামের বিধান
পুত্রবধূকে চাকরি না দেওয়ায় স্কুলে যে কাণ্ড ঘটালেন শ্বশুর
জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে বাড়িছাড়া ছেলে ও পুত্রবধূ