ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সৌদি, তুরস্ক ও পাকিস্তানের জোটকে স্বাগত জানালেন ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১০:২৫ এএম
ছবি: সংগৃহীত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এই তিন দেশের সমঝোতা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সোমবার (১৭ আগস্ট) দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, এই প্রতিরক্ষা চুক্তি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ধীরে ধীরে একত্রিত হচ্ছে। এর মাধ্যমে দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা বহুগুণ বাড়াতে পারবে।

আরও পড়ুন

চলতি মাসের শুরুতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির শর্তানুযায়ী, জোটভুক্ত কোনো একটি দেশের ওপর বহিঃশত্রুর আক্রমণ হলে তা তিন দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে এবং যৌথভাবে সামরিক প্রতিক্রিয়া জানানো হবে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে ন্যাটোর প্রভাবশালী সদস্য দেশ তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সমকক্ষ একটি নতুন সামরিক বলয়ে যুক্ত হলো।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে মিসরসহ আরও কয়েকটি মুসলিমপ্রধান দেশ এই যৌথ নিরাপত্তা জোটে অংশ নিতে পারে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
মঙ্গল গ্রহের ইতিহাস এবং সেখানে অতীতে পানির উপস্থিতির তথ্য জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এসব গবেষণা ফলাফল মঙ্গল গ্রহের নতুন নতুন তথ্য সামনে নিয়ে আসছে।
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
কর্মীরা আনন্দের সঙ্গে প্যাকেট খুলতেই হতবাক হয়ে যান। দেখেন, প্যাকেটে আসলে চকলেট নয়, রয়েছে একেবারে নতুন ‘আইফোন ১৮’।
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ব্যাপক বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের পর এই অস্বাভাবিক ঠান্ডা রাতের কারণে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্ন জেগেছে যে এ বছর কি তবে শীত আগেভাগে চলে আসছে।
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ২ অক্টোবর শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়েছিল সিজেপি।
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির
আরও পড়ুন
বাংলাদেশি চিকিৎসকদেরকে লিভার প্রতিস্থাপনের প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান
রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান
বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত, আহত অন্তত ৩১