ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বাংলায় কথা বলে ভাইরাল মামদানি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৮:৪৯ এএম
মান্দারিন (চাইনিজ) ভাষায় নিউইয়র্কের শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলছেন মেয়র জোহরান মামদানি । ছবি: সংগৃহীত

নিউইয়র্কের স্কুলশিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে নাটক দেখার সুযোগের প্রচারণায় এবার বাংলা, মান্দারিন (চাইনিজ) ও স্প্যানিশ ভাষায় কথা বলে আলোচনায় এসেছেন শহরটির মেয়র জোহরান মামদানি। তার একাধিক ভাষায় কথা বলার দক্ষতায় মুগ্ধ হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা।

এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপ্যান্ডেট।

নিউইয়র্কের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ১০০টি বিনা মূল্যের নাটকের টিকিট দেওয়া হচ্ছে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা সর্বোচ্চ দুটি করে টিকিট পাবেন। এই উদ্যোগের প্রচারণাতেই বিভিন্ন ভাষায় ভিডিও প্রকাশ করেন মামদানি।

প্রথমে স্প্যানিশ ভাষায় একটি ভিডিও প্রকাশ করেন তিনি। এরপর মান্দারিন ভাষায় কথা বলে সবাইকে চমকে দেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার বাংলা ভাষার ভিডিও।

আরও পড়ুন

ভিডিওর শুরুতেই মামদানি বলেন, ‘কেমন আছো, নিউইয়র্ক সিটির উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা?’ এরপর বাংলায় পুরো বক্তব্য দেওয়ার পর তিনি বলেন, ‘ঠিক আছে, তাহলে দেখা হবে নাটকে।’

বাংলাভাষী নিউইয়র্কবাসীসহ বিভিন্ন দেশের মানুষ তার এই ভিডিও দেখে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই তার বাংলা উচ্চারণের প্রশংসা করেছেন। একজন মজার ছলে লিখেছেন, মামদানি যেন একের পর এক ভাষা সংগ্রহ করছেন।

মামদানি ছোটবেলায় উগান্ডায় জন্মগ্রহণ করেন। পরে দক্ষিণ আফ্রিকায় কিছু সময় কাটিয়ে সাত বছর বয়সে নিউইয়র্কে চলে যান। রাজনৈতিক জীবনে তিনি এর আগেও আরবি, হিন্দি ও উর্দুসহ বিভিন্ন ভাষায় ভোটারদের সঙ্গে কথা বলেছেন।

মামদানির এই বহুভাষিক প্রচারণা নিউইয়র্কের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশিগানে বাংলাদেশি মেয়ের গাড়িচাপায় বাবার মৃত্যু  
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ওয়ারেন সিটিতে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৭ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আবদুর রহিম।  
মিশিগানে বাংলাদেশি মেয়ের গাড়িচাপায় বাবার মৃত্যু  
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
মঙ্গল গ্রহের ইতিহাস এবং সেখানে অতীতে পানির উপস্থিতির তথ্য জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এসব গবেষণা ফলাফল মঙ্গল গ্রহের নতুন নতুন তথ্য সামনে নিয়ে আসছে।
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
কর্মীরা আনন্দের সঙ্গে প্যাকেট খুলতেই হতবাক হয়ে যান। দেখেন, প্যাকেটে আসলে চকলেট নয়, রয়েছে একেবারে নতুন ‘আইফোন ১৮’।
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ব্যাপক বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের পর এই অস্বাভাবিক ঠান্ডা রাতের কারণে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্ন জেগেছে যে এ বছর কি তবে শীত আগেভাগে চলে আসছে।
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
আরও পড়ুন
নিউইয়র্কের মেয়র মামদানির বাড়িতে হঠাৎ ট্রাম্পের বৈঠক, এরপর যা হলো
নিউইয়র্ক টাইমসের সেরা ৫০ রেস্তোরাঁর তালিকায় বাংলাদেশি ‘কড়াই কিচেন’
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি