ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

বাজারে আসছে তুরস্কের তৈরি উচ্চমানের নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৯:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

তুরস্কের প্রতিরক্ষা খাতের অন্যতম প্রতিষ্ঠান আসেলসান (ASELSAN) ও রাষ্ট্রীয় টেলিকম অপারেটর তুর্ক টেলিকম এবং টিটিটি ইনোভেশনের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে তুরস্কের প্রথম নিজস্ব প্রযুক্তির স্মার্টফোন। জানা যায়, ২০২৭ সালের জানুয়ারিতেই বাজারে আনা হবে এই ব্র্যান্ডের প্রথম তিনটি মডেল।

তুর্কি ওয়ার্ল্ড বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান আইদিন এরকোচ ও ভাইস চেয়ারম্যান নিয়াজি বার্কতাশ জানান, তিনটি মডেলের মধ্যে একটি সরকারি কর্মকর্তাদের নিরাপত্তার জন্য উচ্চমানের এনক্রিপ্টেড হ্যান্ডসেট, একটি সাধারণ ক্রেতাদের জন্য সাশ্রয়ী মডেল এবং অন্যটি সর্বাধুনিক প্রযুক্তির প্রিমিয়াম ভার্সন।

ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে তিনটি মডেলেই যুক্ত থাকছে স্যাটেলাইট অ্যান্টেনা। ডিভাইসগুলো হবে ধুলো ও পানিনিরোধী। এ ছাড়া জাতীয় নিরাপত্তার স্বার্থে সংবেদনশীল সফটওয়্যারগুলো দেশীয় প্রযুক্তিতে এনক্রিপ্ট করা হচ্ছে।

আরও পড়ুন

আসেলসান ও তুর্ক টেলিকমের এই যৌথ প্রকল্প সম্প্রতি গতি পেয়েছে। আইদিন এরকোচ জানান, প্রসেসিং ক্ষমতা, মেমোরি ও ব্যাটারি লাইফে আন্তর্জাতিক মান বজায় রেখে ফোনগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা চলছে।

স্মার্টফোন তৈরির প্রথম কারখানাটি ইস্তাম্বুলে স্থাপন করা হচ্ছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে দ্বিতীয় কারখানা চালুর পরিকল্পনা রয়েছে। শুরুতে লোকাল সফটওয়্যার ব্যবহার করা হলেও ধীরে ধীরে তুরস্কের নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির লক্ষ্য রাখা হয়েছে।

প্রকল্পের প্রাথমিক অগ্রাধিকার এনক্রিপ্টেড মডেলটি, যা সবার আগে সরকারি কর্মকর্তাদের ডেলিভারি দেওয়া হবে। পরে সাধারণ গ্রাহকদের জন্য খোলা বাজারে এগুলো মিলবে। তা ছাড়া তুরস্কের তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘টগ’-এর ডিজিটাল ইন্টারফেসের সাথে সহজেই যুক্ত করার সুবিধাও রাখা হচ্ছে এতে।

নতুন এই ব্র্যান্ডের নাম চূড়ান্ত করা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের প্রক্রিয়া চলছে। ২০২৭ সালের শুরুতে এক জমকালো অনুষ্ঠানে প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের উপস্থিতিতে ফোনগুলোর আনুষ্ঠানিক উন্মোচন হতে পারে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে ৪ বিলিয়ন ডলারের কারখানা গড়ছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘অডি’
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ৪০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে গাড়ি তৈরির কারখানা গড়ার পরিকল্পনা করেছে জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি।
যুক্তরাষ্ট্রে ৪ বিলিয়ন ডলারের কারখানা গড়ছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘অডি’
হঠাৎ বিক্ষোভে কাঁপছে নেতানিয়াহুর সরকার!
আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসরায়েলে জাতীয় নির্বাচন। এর মাত্র তিনদিন বাকি থাকতে হোস্টেজেস স্কোয়ারে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নিয়েছেন ইসরায়েলের বিরোধী দলগুলোর শীর্ষস্থানীয় নেতারাও।
হঠাৎ বিক্ষোভে কাঁপছে নেতানিয়াহুর সরকার!
পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত দল মাই কেমিক্যাল রোমান্স-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে ডালাস কাউবয়েসের চিয়ারলিডারদের মালিক প্রতিষ্ঠান।
পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা
মাইকেল বি জর্ডানের সিনেমার শুটিংয়ের পাশে ছুরিসহ যুবক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে হলিউড অভিনেতা মাইকেল বি জর্ডান ও অস্টিন বাটলার অভিনীত ‘মায়ামি ভাইস ’৮৫’ সিনেমার শুটিংস্থলের কাছে ছুরি প্রদর্শনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মাইকেল বি জর্ডানের সিনেমার শুটিংয়ের পাশে ছুরিসহ যুবক গ্রেপ্তার
চীনা গুপ্তচর সন্দেহভাজন ঝাংয়ের লস অ্যাঞ্জেলেসের আদালতে অভিযোগ অস্বীকার
যুক্তরাষ্ট্রে চীনের অনিবন্ধিত প্রতিনিধি হিসেবে কাজ করা এবং তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন চীনা গুপ্তচর সন্দেহভাজন ওয়ানইং ঝাং। 
চীনা গুপ্তচর সন্দেহভাজন ঝাংয়ের লস অ্যাঞ্জেলেসের আদালতে অভিযোগ অস্বীকার
আরও পড়ুন
তুরস্কের সঙ্গে নতুন সামুদ্রিক চুক্তি করল লিবিয়া
জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
প্রথম ভাসমান গ্যাস উত্তোলন প্ল্যাটফর্ম চালু করল তুরস্ক
তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭