ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ফের মুখ খুলল দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১০:২১ পিএম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে ঢাকা থেকে যেসব অনুরোধ জানানো হয়েছে, তার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি এখনও পর্যালোচনা প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে একজন সাংবাদিক জানতে চান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ ও হাদির হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃতদের ফেরত চেয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়কে কীভাবে দেখছে?

জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও সম্পর্কের ওপর নির্ভরশীল ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক প্রত্যাশা করে ভারত।

তিনি বলেন, (বাংলাদেশের) সাবেক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে আমাদের অবস্থানের বিষয়ে নতুন করে পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই।

ওই সংবাদ সম্মেলনের আগে রণধীর জয়সওয়াল বলেছিলেন, সেটির সাথে ভারত সরকারের কোন সংশ্লিষ্টতা নেই, ওই সম্মেলনের কোনো বক্তব্য তারা সমর্থন করেনা। যদিও ওই অনুষ্ঠানে সরাসরি মতবিনিময় করার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল বাংলাদেশ।

আরও পড়ুন

রণধীর জয়সওয়াল প্রশ্নের অন্য অংশের জবাবে বলেন, প্রত্যর্পণ বিষয়ে আমাদের অবস্থান আগের মতোই, আমাদের যে প্রক্রিয়া রয়েছে, অনুরোধটি সেই অনুযায়ী পর্যালোচনা করে দেখা হচ্ছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
সাহায্য চেয়ে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। আর এতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা এক লাখ ৭ হাজার ৬৭৭ জন।
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
বিমানে শিশুকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলেন এক মা। একপর্যায়ে তার কোলে থাকা শিশু পিছলে পড়তে শুরু করলে দ্রুত এগিয়ে এসে শিশুটিকে ধরে ফেলেন বিমানবালা মনিক হ্যারিস।
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
বয়স মাত্র ৩১ বছর। এরই মধ্যে হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, স্ট্যানফোর্ডসহ বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় থেকে ১২টি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন নিউজিল্যান্ডের উদ্যোক্তা জেমি বিটন।
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ভয় না পেয়ে বরং এর সঙ্গে মানিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
আরও পড়ুন
ভারতের দিল্লিতে হঠাৎ ‘রেড অ্যালার্ট’
নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদও
তারেক রহমানকে পাঠানো চিঠিতে যা লিখলেন ডোনাল্ড ট্রাম্প
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের