ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্কুলে বোমা আছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর... 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ পিএম
দিল্লির একটি বিদ্যালয়ে বোমা হামলার ভুয়া হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর অভিযোগে ১৬ বছরের এক ছাত্রীকে আটক করেছে পুলিশ। ছবি: কাল্পনিক

ভারতের দিল্লিতে একটি স্কুলে বোমা রাখার হুমকি দিয়ে ইমেইল পাঠানোর অভিযোগে ১৬ বছর বয়সী এক ছাত্রীকে আটক করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, ওই দিন স্কুল বন্ধ রাখার উদ্দেশ্যেই সে ভুয়া হুমকির বার্তা পাঠিয়েছিল।

পুলিশ জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) স্কুলটির কাছে ‘ভবনে বোমা রাখা হয়েছে’—এমন শিরোনামে একটি ই-মেইল আসে। দিল্লির বিভিন্ন স্কুলে একের পর এক বোমা হামলার হুমকি পাওয়ার ঘটনার মধ্যে এ বার্তার উৎস শনাক্ত করতে তদন্ত শুরু করে সাইবার পুলিশ।

দক্ষিণ দিল্লির উপকমিশনার অনন্ত মিত্তা জানান, সাইবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হংসরাজ স্বামীর নেতৃত্বে একটি দল প্রযুক্তিগত বিশ্লেষণ ও ডিজিটাল তথ্যপ্রমাণের মাধ্যমে ই-মেইলটির উৎস শনাক্ত করে। পরে বার্তা পাঠানো ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়।

তদন্তে জানা যায়, অভিযুক্ত কিশোরী ওই স্কুলেরই ছাত্রী। সেদিনের ক্লাস বন্ধ করানোর উদ্দেশ্যে সে ভুয়া বোমা হামলার হুমকি দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদে কিশোরীটি ই-মেইল পাঠাতে ভার্চ্যুয়াল ব্যক্তিগত নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করার কথা জানিয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ আরও জানায়, কিশোরীটির বিরুদ্ধে কিশোর বিচার আইনের প্রাসঙ্গিক বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিল্লিতে স্কুলগুলোকে লক্ষ্য করে বারবার বোমা হামলার হুমকি আসার মধ্যে দ্রুত তদন্তের মাধ্যমে ই-মেইলটির উৎস শনাক্ত করার ঘটনাকে পুলিশের প্রযুক্তিগত দক্ষতা ও কার্যকর তদন্তের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন উপকমিশনার অনন্ত মিত্তা।

সূত্র: দ্য টাইমস অফ ইন্ডিয়া

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং শক্তিশালী ডলারের চাপে সোনার দাম এখন নিম্নমুখী।
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
ভারতে সোনার দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লোকসান ৩ লাখ!
ভারতে চলতি বছরের জানুয়ারিতে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর বড় দরপতনের মুখে পড়েছে সোনা ও রুপা।
ভারতে সোনার দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লোকসান ৩ লাখ!
কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধ, ভারতে হামলার শিকার মেটার অফিস
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দলীয় নেতাদের অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে হামলা চালিয়েছেন কংগ্রেসের যুব সংগঠনের কর্মীরা।
কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধ, ভারতে হামলার শিকার মেটার অফিস
আমার আহ্বানেই সোনার দাম কমেছে: মোদি
সোনার দাম ওঠা-নামার পেছনে মূলত ডলারের শক্তি হ্রাস-বৃদ্ধি, জ্বালানি তেলের দাম ওঠানামা এবং বৈশ্বিক ভূ-রাজনীতির বিভিন্ন ফ্যাক্টর জড়িত থাকে। তবে এবার সোনার দাম যে অভাবনীয়ভাবে কমেছে, তার পেছনে ‘অবদান’ নিজের বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আমার আহ্বানেই সোনার দাম কমেছে: মোদি
কানাডায় ২ ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে হত্যা
কানাডার সারে শহরে একটি ওয়ালমার্ট দোকানের সামনে গুলিতে ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি নিহত হয়েছেন।
কানাডায় ২ ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে হত্যা
আরও পড়ুন
মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ
প্রধানমন্ত্রীর বক্তব্য ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে ভারতীয় গণমাধ্যম
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
ভারতে সোনার দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লোকসান ৩ লাখ!