ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

আলাস্কার প্রাথমিক ভোটে এগিয়ে ট্রাম্পের সমর্থন পাওয়া প্রার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৩:৩৮ পিএম
আলাস্কার প্রাথমিক নির্বাচনে ভোট গণনা চলছে; সিনেট, গভর্নর ও কংগ্রেসীয় আসনের ফল নিয়ে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের প্রাথমিক নির্বাচনে সিনেট, গভর্নর ও একমাত্র কংগ্রেসীয় আসনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে সিনেট নির্বাচনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট দলের সাবেক কংগ্রেস সদস্য মেরি পেলটোলা। অন্যদিকে গভর্নর নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন জোনাথন ক্রেইস-টমকিন্স।

সর্বশেষ ফল অনুযায়ী, প্রায় ৭৮ শতাংশ ভোট গণনা শেষে সিনেট নির্বাচনে মেরি পেলটোলা পেয়েছেন ৪৮ শতাংশ ভোট, যা ৬১ হাজার ১৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বর্তমান রিপাবলিকান সিনেটর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া ড্যান সুলিভান পেয়েছেন ৪৩ শতাংশ ভোট বা ৫৫ হাজার ৪৬১ ভোট।

তবে অ্যাসোসিয়েটেড প্রেসের পূর্বাভাস অনুযায়ী, মেরি পেলটোলা ও ড্যান সুলিভান—দুজনই সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন।

এদিকে গভর্নর নির্বাচনে প্রায় ৭৭ শতাংশ ভোট গণনা শেষে জোনাথন ক্রেইস-টমকিন্স ২২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৭ হাজার ৬২৩। দ্বিতীয় অবস্থানে থাকা ডেমোক্র্যাট প্রার্থী টম বেগিচ পেয়েছেন ২০ শতাংশ বা ২৫ হাজার ৩৮৩ ভোট।

আরও পড়ুন

অ্যাসোসিয়েটেড প্রেসের পূর্বাভাস অনুযায়ী, টম বেগিচও আলাস্কার গভর্নর নির্বাচনের সাধারণ নির্বাচনে অংশ নেবেন। মেয়াদ শেষ হওয়ায় বর্তমান রিপাবলিকান গভর্নর মাইক ডানলেভি এবার আর নির্বাচনে অংশ নিতে পারছেন না।

অন্যদিকে আলাস্কার একমাত্র কংগ্রেসীয় আসনের নির্বাচনে প্রায় ৪৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বর্তমান প্রতিনিধি ও ট্রাম্পের সমর্থন পাওয়া নিক বেগিচ তৃতীয়। তিনি পেয়েছেন ৫৮ হাজার ১৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল হিল পেয়েছেন ৩১ শতাংশ বা ৩৯ হাজার ১১৩ ভোট।

নিক বেগিচ তৃতীয়ও সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন বলে পূর্বাভাস দিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।

উল্লেখ্য, গভর্নর প্রার্থী টম বেগিচের ভাতিজা নিক বেগিচ তৃতীয়। ফলে একই পরিবারের দুই সদস্য আলাস্কার গুরুত্বপূর্ণ দুটি নির্বাচনী লড়াইয়ে এবার আলোচনায় রয়েছেন।

সূত্র: এবিসি নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুখ্যমন্ত্রীর পথ আটকে আইফোন চাইলেন যুবক, অতঃপর...
ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে প্রকাশ্যে আইফোন চেয়ে বসেছেন এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস। ভিডিওতে দেখা যায়, মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এ সময় এক যুবক তার সামনে এসে সরাসরি বলেন, স্যার, আমি একটি আইফোন চাই। যুবকের এমন অপ্রত্যাশিত আবদারে কিছুটা অবাক হন মুখ্যমন্ত্রী। তিনি জানতে চান, আইফোন? তুমি পুরোনো আইফোন চাও, নাকি নতুন? এরপর মজার ছলে হাত তুলে যুবককে হালকা ধমক দেওয়ার ভঙ্গি করেন বিশ্বশর্মা। তবে শেষ পর্যন্ত আবদারটি প্রত্যাখ্যান না করে তাকে আইফোন দেওয়ার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ঠিক আছে, আমরা তোমাকে একটি আইফোন এনে দেব। তুমি পেয়ে যাবে। এরপর তিনি সেখান থেকে এগিয়ে গিয়ে উপস্থিত অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে থাকেন। ঘটনার ভিডিওটি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হিমন্ত বিশ্বশর্মা। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, খুবই স্পষ্ট অগ্রাধিকার। ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রীর কাছে এমন সরাসরি ও অপ্রত্যাশিত আবদার করায় ওই যুবককে নিয়ে রসিকতা করেছেন অনেকে। কেউ কেউ মুখ্যমন্ত্রীর উদারতার প্রশংসা করেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন প্রতিশ্রুতি অনুযায়ী ওই যুবক শেষ পর্যন্ত আইফোন পেয়েছেন কি না। অনেকের মতে, মুখ্যমন্ত্রীর কাছে এতটা স্বাভাবিক ভঙ্গিতে আইফোন চাওয়ার ঘটনাই ভিডিওটিকে আরও মজার করে তুলেছে। সূত্র: ইন্ডিয়া টুডে আরটিভি/এসকে
মুখ্যমন্ত্রীর পথ আটকে আইফোন চাইলেন যুবক, অতঃপর...
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হয়েছেন বামপন্থী বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারো। ফ্লাভিও বলসোনারো দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে। তিনি বর্তমানে দেশটির একজন সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ১৬ কোটি নিবন্ধিত ভোটার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি আইনপ্রণেতা, গভর্নর ও সিনেটর নির্বাচনেও ভোট দিয়েছেন দেশটির নাগরিকরা। ব্রাজিলে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু থাকায় ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রাথমিক ফলাফল প্রকাশের কথা রয়েছে। তবে প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি পেতে ব্যর্থ হলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে প্রকাশিত অধিকাংশ জনমত জরিপে লুলা ও ফ্লাভিও বলসোনারোর মধ্যে ব্যবধান ছিল খুবই কম। জরিপে লুলা সামান্য এগিয়ে থাকলেও দ্বিতীয় দফার সম্ভাব্য ভোটে দুই প্রার্থীর ব্যবধান আরও কমে আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। ফলে এবারের নির্বাচনকে ব্রাজিলের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভোটগ্রহণ শেষ হওয়ায় এখন সবার নজর চূড়ান্ত ফলাফলের দিকে। আরটিভি/এসকে
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ছয় আরোহীসহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল আটলান্টিকে
আটলান্টিক মহাসাগরে ছয় আরোহীসহ নিখোঁজ হওয়া একটি মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।
ছয় আরোহীসহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল আটলান্টিকে
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশে উড্ডয়নের পর নিখোঁজ হওয়া একটি চিকিৎসা পরিবহন বিমানের সন্ধানে দুই দিন অভিযান চালানোর পর তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি ছাড়ল মার্কিন বোমারু বিমান
যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে নিরাপত্তা নিয়ে ঘটনার পর সেখানে থাকা সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে ওই ঘাঁটির কাছে বিস্ফোরক ও সন্ত্রাসবাদের অভিযোগে পাঁচ ব্রিটিশ নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তারের পর এ পদক্ষেপ নেওয়া হলো।
নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি ছাড়ল মার্কিন বোমারু বিমান
আরও পড়ুন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ভোটে নিবন্ধন ২৮৭ জনের
রেডিও-রাডার বিচ্ছিন্ন, মাঝ আকাশে নিখোঁজ যুক্তরাষ্ট্রের বিমান
২০২৪ সাল থেকে ভোটার তালিকায় জেন-জিদের যুক্ত করছে না ভারত 
দক্ষ বিদেশি কর্মী নিয়োগের ভিসায় আবারও বড় পরিবর্তন ট্রাম্পের