ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এবার পানামা খালেও সীমিত হচ্ছে জাহাজ চলাচল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১২:১০ পিএম
পানামা খাল। ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন ও এল-নিনোর প্রভাবে তীব্র খরার মুখে পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ পানামা খাল। কৃত্রিম জলাধারে পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আগামী সেপ্টেম্বর থেকে এই খালে প্রতিদিন জাহাজ চলাচলের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে পানামা খাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক প্রশাসনিক ঘোষণায় কর্তৃপক্ষ জানায়, পানামা খালের পানির স্তর সংরক্ষণে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক নৌযানকে এই সরু জলপথ ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

ঘোষণা অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সর্বোচ্চ ৩৪টি জাহাজকে খাল অতিক্রমের সুযোগ দেওয়া হবে। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর থেকে তা আরও কমিয়ে দৈনিক ৩২টিতে নামিয়ে আনা হবে। স্বাভাবিক সময়ে এই জলপথ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৪০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করে থাকে।

আরও পড়ুন

পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘস্থায়ী অনাবৃষ্টি ও এল-নিনোর প্রভাবে খালের পানির অন্যতম প্রধান উৎস কৃত্রিম গাতুন লেকের পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে কমে গেছে। পানির গভীরতা কমে যাওয়ায় বড় আকারের পন্যবাহী জাহাজগুলোর ড্রাফট জটিলতা দেখা দিচ্ছে, যা নৌচলাচলের স্বাভাবিক সুরক্ষাকে বিঘ্নিত করছে।

বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় ৫ শতাংশ পানামা খালের ওপর নির্ভরশীল। ফলে হঠাৎ এই বিধিনিষেধ আরোপের কারণে আন্তর্জাতিক সাপ্লাই চেইনে নতুন করে জটলা তৈরি হওয়া এবং পণ্য পরিবহন ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধির আশঙ্কায় রয়েছেন বিশ্ব বাণিজ্য বিশ্লেষকেরা।

এর আগে ২০২৩ সালেও চরম খরা ও পানি সংকটের কারণে খালটিতে জাহাজ চলাচল স্বাভাবিক ক্ষমতার চেয়ে প্রায় ৩৬ শতাংশ সংকুচিত হয়েছিল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
আরও পড়ুন
হরমুজ বন্ধ হয়ে পড়ায় পানামা খালে জাহাজের ভিড়, রেকর্ড টোল আদায়