ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে প্রথম বাড়ি কেনার স্বপ্ন এখন আরও কঠিন!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১১:২৪ পিএম
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রথম নিজের বাড়ি কেনার স্বপ্ন অনেকের কাছেই এখন আরও কঠিন হয়ে উঠছে। নতুন এক প্রতিবেদনে দেখা গেছে, একটি সাধারণ স্টার্টার হোম বা প্রথম বাড়ি কিনতে এখন একটি পরিবারের বছরে গড়ে প্রায় ৭৮ হাজার ডলার আয় প্রয়োজন। ২০১৯ সালের তুলনায় এই আয়ের প্রয়োজনীয়তা বেড়েছে ৮০ শতাংশেরও বেশি।

রিয়েলটর ডটকমের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির দাম বৃদ্ধি, উচ্চ সুদের হারে মর্টগেজ ঋণ এবং তুলনামূলক কম দামের বাড়ির সংকট—এই তিনটি কারণ প্রথমবারের ক্রেতাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

রিয়েলটর ডটকমের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হান্না জোন্স বলেন, প্রথমবার বাড়ি কিনতে আগ্রহী অনেক মানুষ ইচ্ছার অভাবে বাজারের বাইরে নেই। বরং বর্তমান পরিস্থিতিতে তাদের জন্য বাড়ি কেনা বাস্তবসম্মত নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় নতুন বাড়ি নির্মাণ বেড়েছে। ফলে সেখানে তুলনামূলকভাবে স্টার্টার হোমের সংখ্যা বাড়ছে। তবে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের অনেক এলাকায় এখনো সাশ্রয়ী মূল্যের বাড়ির সংকট রয়েছে। একই সঙ্গে বাড়ির দামও বাড়তে থাকায় নতুন ক্রেতাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে।

আবাসন বাজার বিশ্লেষকদের মতে, বাজারে নতুন বাড়ির সরবরাহ কিছুটা বাড়লেও উচ্চ সুদের কারণে অনেক পরিবার কাঙ্ক্ষিত ঋণ নিতে পারছে না। ফলে বাড়ি কেনার পরিকল্পনা পিছিয়ে দিতে বাধ্য হচ্ছেন বহু মানুষ।

যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে গত কয়েক বছরে মূল্যস্ফীতি, নির্মাণ ব্যয় বৃদ্ধি এবং মর্টগেজ সুদের হার বাড়ার প্রভাব একসঙ্গে পড়েছে। এর ফলে বিশেষ করে মধ্যবিত্ত ও প্রথমবারের ক্রেতাদের জন্য বাড়ির মালিক হওয়া আগের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অসুস্থ হয়েও থামেনি ভালোবাসা, হাসপাতালের বেডেই বিয়ে ৭৯ বছরের যুগলের
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের হান্টসভিল হাসপাতালে অসুস্থতার মধ্যেও বিয়ের স্বপ্ন পূরণ করেছেন ৭৯ বছর বয়সী এক যুগল।
অসুস্থ হয়েও থামেনি ভালোবাসা, হাসপাতালের বেডেই বিয়ে ৭৯ বছরের যুগলের
২ কোটির বেশি প্রবীণকে ৯০ ডলার দিচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ২ কোটির বেশি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২ কোটির বেশি প্রবীণকে ৯০ ডলার দিচ্ছেন ট্রাম্প
২৮ নতুন মুখে সাউথ ক্যারোলিনায় বাংলাদেশিদের মিলনমেলা
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবীন সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা ২০২৬।
২৮ নতুন মুখে সাউথ ক্যারোলিনায় বাংলাদেশিদের মিলনমেলা
কর্নেলে গণধর্ষণকাণ্ডে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় প্রধান
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের (গণধর্ষণের) অভিযোগের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনার মধ্যে মুখ খুলেছেন প্রতিষ্ঠানটির প্রধান মাইকেল কটলিকফ।
কর্নেলে গণধর্ষণকাণ্ডে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় প্রধান
কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের ঘটনায় সন্তানদের যা শেখাচ্ছেন বাবা-মায়েরা
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে ঘিরে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে।