ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৪:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটের কাছাকাছি সাগর থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) দুই নৌকায় থাকা বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। সম্প্রতি ওই দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে উদ্ধার করা কয়েক শত অভিবাসীর মধ্যে এটি সর্বশেষ ঘটনা।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রিক কোস্টগার্ডের একজন প্রেস কর্মকর্তা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি ড্রোনের নজরদারিতে ক্রিট দ্বীপের কালি লিমেনেস বন্দরের কাছে অভিবাসীবাহী নৌকা দুটি ধরা পড়ে। পরে তড়িঘড়ি অভিযান চালিয়ে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত দুজন নারী ও দুজন শিশু রয়েছে। বাকিদের মধ্যে বাংলাদেশের নাগরিক ছাড়াও যুদ্ধবিধ্বস্ত সুদানের অধিবাসীরা রয়েছেন বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড।

প্রাথমিকভাবে গ্রিসের স্থানীয় সংবাদ সংস্থা এএনএ ৮৫ জন অভিবাসীকে উদ্ধারের তথ্য দিলেও পরে কোস্টগার্ডের চূড়ান্ত বিজ্ঞপ্তিতে ৭৯ জনের বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের বরাতে এএনএ জানায়, চলতি সময়ে গ্রিসে পৌঁছানো অভিবাসীর সার্বিক হার পূর্বের বছরের তুলনায় কমতির দিকে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত যেখানে দেশটিতে আগত মোট অভিবাসীর সংখ্যা ছিল প্রায় ৬১ হাজার, পরের এক বছরে তা কমে দাঁড়ায় প্রায় ৪২ হাজারে। ফলে এক বছরে অভিবাসী আসার হার ৩১ শতাংশের মতো কমেছে।

অন্যদিকে গ্রিসের অভিবাসন মন্ত্রণালয় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেশ কঠোর অবস্থান বজায় রেখেছে। আশ্রয় আবেদন প্রক্রিয়া জটিলতামুক্ত ও জোরদার করার অংশ হিসেবে ইইউ জোটের বাইরে স্থায়ী ‘রিটার্ন হাব’ বা ফেরত পাঠানোর কেন্দ্র স্থাপনের বিষয়ে জার্মানিসহ কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২