ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

এআইয়ের সহায়তায় বিশ্বে প্রথম মস্তিষ্কের টিউমার অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম
এআইয়ের সহায়তায় মস্তিষ্কের টিউমার অপসারণের পর দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন রিস হিবার্ট। ছবি: সংগৃহীত

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় বিশ্বে প্রথমবারের মতো মস্তিষ্কের টিউমার সফলভাবে অপসারণ করেছেন যুক্তরাজ্যের চিকিৎসকেরা। এই অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বলে মনে করছেন গবেষকেরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের বাসিন্দা ৪৮ বছর বয়সী রিস হিবার্ট দুই সন্তানের বাবা। পেশায় তিনি গ্রাহকসেবা ব্যবস্থাপক। দেড় বছর আগেও সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করছিলেন তিনি। প্রতিদিন দুপুরের খাবারের বিরতিতে প্রায় দুই মাইল হাঁটতেন।

তবে একদিন হাঁটার সময় হঠাৎ রাস্তায় অচেতন হয়ে পড়ে খিঁচুনি শুরু হয় তার। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে একটি বড় টিউমার রয়েছে। টিউমারটি ক্যানসারযুক্ত না হলেও এটি দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণকারী স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করছিল। সময়মতো অস্ত্রোপচার না করলে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা ছিল।

পরে ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের চিকিৎসকেরা হিবার্টের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এই অস্ত্রোপচারেই প্রথমবারের মতো সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া হয়।

আরও পড়ুন

চিকিৎসকেরা জানান, হিবার্টের মাথার খুলির নিচে মার্বেলের মতো ছোট পিটুইটারি গ্রন্থিতে ১১ মিলিমিটার আকারের টিউমারটি ছিল। এই গ্রন্থি শরীরের বৃদ্ধি, বিপাকক্রিয়া, রক্তচাপ ও তাপমাত্রা নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে।

টিউমারটির অবস্থান ছিল ক্যারোটিড ধমনির খুব কাছে। এই গুরুত্বপূর্ণ রক্তনালিগুলো মস্তিষ্কে রক্ত সরবরাহ করে। একই এলাকায় রয়েছে দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণকারী স্নায়ু। ফলে অস্ত্রোপচারের সময় সামান্য ভুলও গুরুতর ক্ষতির কারণ হতে পারত।

টিউমারটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে হিবার্টের পার্শ্বদৃষ্টি কমে আসতে থাকে। পরে বিভিন্ন জিনিসের সঙ্গে ধাক্কা খাওয়া, অতিরিক্ত ক্লান্তি ও মাথা ঘোরার সমস্যাও শুরু হয়।

অস্ত্রোপচারের সময় নাকের ভেতর দিয়ে সরু ক্যামেরাযুক্ত একটি যন্ত্র প্রবেশ করিয়ে মাথার খুলির নিচে পৌঁছান চিকিৎসকেরা। কিন্তু হাড় ও শক্ত ঝিল্লির আড়ালে থাকা রক্তনালি, স্নায়ু ও টিউমারের অবস্থান সরাসরি দেখা কঠিন ছিল।

এ সময় চিকিৎসকদের সহায়তায় এগিয়ে আসে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশেষ ব্যবস্থা। অস্ত্রোপচারের সরাসরি দৃশ্য বিশ্লেষণ করে এটি কোথায় গুরুত্বপূর্ণ রক্তনালি ও স্নায়ু থাকার সম্ভাবনা বেশি, তা শনাক্ত করে। একই সঙ্গে টিউমার অপসারণের তুলনামূলক নিরাপদ জায়গাগুলোও চিকিৎসকদের দেখিয়ে দেয়।

প্রযুক্তিটি অনেকটা মানুষের মুখ শনাক্ত করার ব্যবস্থার মতো কাজ করে। তবে মানুষের মুখের বদলে এটি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ ও অনেক সময় আড়ালে থাকা শারীরিক কাঠামো শনাক্ত করতে পারে।

গবেষকেরা পিটুইটারি টিউমার অপসারণের শত শত অস্ত্রোপচারের ভিডিও ব্যবহার করে এই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থাকে প্রশিক্ষণ দিয়েছেন। ভিডিওগুলোতে রক্তনালি ও স্নায়ুর অবস্থান চিহ্নিত করে দেওয়া হয়েছিল। এর মাধ্যমে ব্যবস্থা গুরুত্বপূর্ণ শারীরিক কাঠামো শনাক্ত করতে শেখে।

অস্ত্রোপচারে সহায়তা করা অধ্যাপক হানি মার্কাস বলেন, একজন বিশেষজ্ঞ চিকিৎসক যে পরিমাণ অস্ত্রোপচার সারাজীবনে দেখেন বা করেন, তার চেয়েও বেশি অস্ত্রোপচারের তথ্য দিয়ে এই ব্যবস্থা প্রশিক্ষিত হয়েছে। ফলে এটি চিকিৎসকের জন্য একজন বিশেষজ্ঞের ‘দ্বিতীয় জোড়া চোখের’ মতো কাজ করতে পারে।

তবে চিকিৎসকেরা স্পষ্ট করেছেন, অস্ত্রোপচারের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতেই ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়েছে।

চিকিৎসকদের মতে, ভবিষ্যতে অস্ত্রোপচারকক্ষে একজন অতিরিক্ত বিশেষজ্ঞের মতো কাজ করবে এমন ব্যবস্থা তৈরি করাই তাদের লক্ষ্য। চিকিৎসকেরা প্রয়োজন অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন এবং প্রয়োজন মনে না করলে তা গ্রহণ না করার স্বাধীনতাও থাকবে।

গবেষক দলটি কয়েক বছর ধরে গবেষণাগারে এই প্রযুক্তি পরীক্ষা ও উন্নয়ন করেছে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য গবেষণা সংস্থা ও গুগলের অর্থায়নে পরিচালিত এই গবেষণার প্রথম বাস্তব অস্ত্রোপচারের ফল নিয়ে তারা সন্তুষ্ট। এখন আরও বড় পরিসরে পরীক্ষা চালানোর প্রস্তুতি চলছে।

অস্ত্রোপচারের পর নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে হিবার্ট বলেন, চোখ খোলার পর তার মনে হয়েছিল যেন পুরো চারপাশের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। অস্ত্রোপচারের পর আট সপ্তাহে তার দৃষ্টিশক্তি কয়েক দিন পরপর আরও উন্নত হয়েছে।

হিবার্ট জানান, তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে এবং অস্ত্রোপচারের আগে যে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো ছিল, সেগুলোও চলে গেছে। তার ভাষায়, অস্ত্রোপচারটি তাকে যেন আবার নিজের জীবন ফিরিয়ে দিয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য উদ্ভাবনবিষয়ক মন্ত্রী জেমস ফ্রিথ এই অস্ত্রোপচারকে জীবন বদলে দেওয়া ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরীক্ষায় এআই দিয়ে নকল, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে পরীক্ষায় নকল করার কেলেঙ্কারি এবং তা ঠেকাতে নেওয়া শেষ মুহূর্তের কড়াকড়িতে তৈরি বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত বার্ষিক কলেজ ভর্তি পরীক্ষা ‘সুনেউং’-এ এআই ব্যবহার করে নকল বন্ধে তড়িঘড়ি পদক্ষেপের কারণে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তার দায় স্বীকার করে রোববার (২২ নভেম্বর) পদত্যাগ করেন তিনি। ইয়োনহাপের তথ্য অনুযায়ী, আগাম প্রস্তুতির ঘাটতির সমালোচনা তিনি এড়াতে পারেন না বলে জানান। প্রেসিডেন্ট লি জে মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে দেশটিতে ‘সুনেউং’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৯ ঘণ্টার এই পরীক্ষা শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। দেশটিতে পরীক্ষাটিকে ভালো বেতনের চাকরি এমনকি ভালো বিয়ের চাবিকাঠি হিসেবে দেখা হয়। চলতি বছর এই পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। এর কয়েক দিন আগে জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় এআই দিয়ে নকল কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়ে। ১৫ নভেম্বর এক পরীক্ষার্থী জানান, সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য তিনি ছোট ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করেছিলেন। ওই পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর শিক্ষা মন্ত্রণালয় সুনেউং পরীক্ষায় নকল ঠেকাতে কয়েক দফায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর আগে পার্লামেন্টের শুনানিতে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়, তিনি নকল প্রতিরোধে আত্মবিশ্বাসী কি না। জবাবে চোই কিও-জিন বলেন, আমার বয়সের কারণে আমি আত্মবিশ্বাসী নই। শিক্ষামন্ত্রীর ওই বক্তব্যে জনরোষ আরও বাড়ে। এর মধ্যেই গত বৃহস্পতিবার সুনেউং পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে চোই লিখেছেন, কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে যথাযথ প্রস্তুতির ব্যর্থতার দায়ভার নিয়ে তিনি পদত্যাগ করছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট লি জে মিয়ং শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সূত্র: বিবিসি, এএফপি। আরটিভি/টিআর
পরীক্ষায় এআই দিয়ে নকল, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ
যে ৭ দেশ থেকে সস্তায় কিনতে পারবেন সোনা
দেশের বাজারে টানা দরপতনের কারণে ১৪ মাস পর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ টাকার নিচে নেমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এখন ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ক্রেতাদের খরচ করতে হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। তবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ও বিভিন্ন দেশের কর-শুল্কের হিসাব বলছে, বিশ্বের বেশ কয়েকটি দেশে বাংলাদেশের তুলনায় কম খরচে সোনা কেনার সুযোগ রয়েছে। বিনিয়োগের জন্য সোনার বার ও কয়েনের ওপর কর ও আমদানি শুল্ক না থাকায় এসব দেশে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে সোনা পাওয়া যায়। এমন ৭টি দেশে প্রতি ভরি সোনার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার মূল দাম সব দেশেই প্রায় একই। তবে আমদানি শুল্ক, ভ্যাট, বিক্রয়কর, মুদ্রার বিনিময় হার এবং স্থানীয় বাজারের অতিরিক্ত খরচের কারণে একেক দেশে সোনার চূড়ান্ত দামে পার্থক্য তৈরি হয়। দেশভিত্তিক কর ও শুল্কের তুলনামূলক তথ্য অনুযায়ী, ৩০ দেশে বিনিয়োগের জন্য সোনার বার ও কয়েনের ওপর কোনো ভ্যাট বা আমদানি শুল্ক নেই। এসব দেশে সোনা কিনতে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে মূলত বিক্রেতার মুনাফা বা অতিরিক্ত প্রিমিয়াম যোগ হয়। করমুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে। সংযুক্ত আরব আমিরাত স্বর্ণ কেনার জন্য বিশ্বের অন্যতম পরিচিত গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এখানে আন্তর্জাতিক বাজারদরের চেয়ে কম দামে ২৪ ক্যারেট স্বর্ণ কেনা যায়। বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৫৬ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। হংকং হংকংয়ে স্বর্ণ কেনার ক্ষেত্রে ভ্যাট বা বিক্রয়কর নেই। এ কারণে বিনিয়োগের জন্য স্বর্ণের বার ও কয়েন কেনা তুলনামূলক সাশ্রয়ী। আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ৮৯০ টাকা। সিঙ্গাপুর সিঙ্গাপুরে বিনিয়োগের উপযোগী স্বর্ণের বার ও কয়েনের ওপর কোনো জিএসটি বা আমদানি শুল্ক নেই। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনার সুযোগ রয়েছে। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। সুইজারল্যান্ড বিনিয়োগযোগ্য স্বর্ণের বার ও কয়েনের ওপর কোনো ভ্যাট নেই সুইজারল্যান্ডে। ফলে আন্তর্জাতিক বাজারের দামের কাছাকাছি স্বর্ণ কেনা যায়। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ১২২ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ৮ দশমিক ১ শতাংশ ভ্যাট রয়েছে। যুক্তরাজ্য যুক্তরাজ্যে বিনিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতার স্বর্ণের বার ও কয়েন ভ্যাটমুক্ত। এ কারণে স্বর্ণের বিনিয়োগকারীরা আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনার সুযোগ পান। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম এখানেও ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে বিনিয়োগের উপযোগী স্বর্ণের বার ও কয়েনের ওপর সাধারণভাবে কোনো কেন্দ্রীয় বিক্রয়কর নেই। তবে অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের নিয়ম অনুযায়ী বিক্রয়কর প্রযোজ্য হতে পারে। আন্তর্জাতিক বাজারদরের হিসাবে প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ৬৮ টাকা। জার্মানি জার্মানিতে বিনিয়োগের জন্য নির্ধারিত স্বর্ণের বার ও কয়েন ভ্যাটমুক্ত। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে ২৪ ক্যারেট স্বর্ণ কেনা যায়। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ১৯ শতাংশ ভ্যাট প্রযোজ্য। তবে কোনো দেশে স্বর্ণের দাম কম হলেই সেখানে গিয়ে কেনা লাভজনক হবে, এমন নয়। আন্তর্জাতিক বাজারদর, স্থানীয় কর, গয়না তৈরির মজুরি, মুদ্রার বিনিময় হার এবং নিজ দেশে স্বর্ণ আনার ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক—সবকিছু হিসাবে আসবে। সেই হিসেবে দাম কম মনে হলেও দেশে আনার ক্ষেত্রে তা বেড়ে যেতে পারে।  আরটিভি/টিআর
যে ৭ দেশ থেকে সস্তায় কিনতে পারবেন সোনা
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
চাঁদের মাটিতে আলু চাষে সফল হয়েছেন বিজ্ঞানীরা।
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং শক্তিশালী ডলারের চাপে সোনার দাম এখন নিম্নমুখী।
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
ভারতে সোনার দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লোকসান ৩ লাখ!
ভারতে চলতি বছরের জানুয়ারিতে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর বড় দরপতনের মুখে পড়েছে সোনা ও রুপা।
ভারতে সোনার দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লোকসান ৩ লাখ!
আরও পড়ুন
ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
বাঁচতে চায় ৭ বছরের অনুষ্কা, প্রয়োজন ৫–৬ লাখ টাকা
দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস