ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

নিউইয়র্কে অর্ধেক ভাড়ায় মেট্রো-বাস, বছরে বাঁচবে প্রায় হাজার ডলার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৮:৫৮ এএম
নিউইয়র্কের মেট্রোতে অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ দিচ্ছে ফেয়ার ফেয়ার্স কর্মসূচি। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে যাতায়াতে প্রতি মাসে বেশি খরচ হচ্ছে? কম আয়ের নিউইয়র্কবাসীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। ‘ফেয়ার ফেয়ার্স’ কর্মসূচির আওতায় যোগ্য ব্যক্তিরা মেট্রো ও বাসে অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারেন।

বর্তমানে সাধারণ মেট্রো ভাড়া ২ ডলার ৯০ সেন্ট। তবে এই সুবিধা পেলে ভাড়া দিতে হয় মাত্র ১ ডলার ৪৫ সেন্ট। মাসিক সীমাহীন যাতায়াতের কার্ডের স্বাভাবিক মূল্য ১৩২ ডলার হলেও ফেয়ার ফেয়ার্সের আওতায় তা পাওয়া যায় ৬৬ ডলারে। এতে বছরে প্রায় ৮০০ ডলার পর্যন্ত সাশ্রয় হতে পারে।

কারা এই সুবিধা পাবেন

নিউইয়র্ক সিটিতে বসবাসকারী কম আয়ের মানুষ এই কর্মসূচির জন্য আবেদন করতে পারেন। চার সদস্যের পরিবারের বার্ষিক আয় ৪৫ হাজার ডলার পর্যন্ত হলে আবেদন করার সুযোগ রয়েছে।

আরও পড়ুন

গ্রিন কার্ড, কাজের অনুমতিপত্র কিংবা ব্যক্তিগত কর শনাক্তকরণ নম্বর থাকলেও আবেদন করা যায়। যারা খাদ্য সহায়তা বা চিকিৎসা সহায়তা কর্মসূচির সুবিধা পাচ্ছেন, তারা স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধার জন্য যোগ্য হতে পারেন।

যেভাবে আবেদন করবেন

ফেয়ার ফেয়ার্স কর্মসূচির জন্য অনলাইনে আবেদন করা যায়। এছাড়া nyc.gov/fairfares ওয়েবসাইটে অথবা ACCESS HRA অ্যাপে আবেদন ব্যবস্থার মাধ্যমেও আবেদন করা সম্ভব। আবেদন করার পর সাধারণত দুই সপ্তাহের মধ্যে কার্ড বাসায় পৌঁছে দেওয়া হয়।

নিউইয়র্কের অনেক বাংলাদেশি পরিবার এখনো এই সুবিধার বিষয়ে জানেন না। তাই নিয়মিত মেট্রো ও বাসে যাতায়াত করেন এবং নির্ধারিত আয়ের মধ্যে পড়েন—এমন ব্যক্তিদের জন্য কর্মসূচিটি বেশ উপকারী হতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স
ইরানের কেশম দ্বীপে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স
নতুন করে ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের কেশম দ্বীপসহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 
নতুন করে ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভোটার জালিয়াতিতে অভিযুক্ত ৬৩, তালিকায় বাংলাদেশিও
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধভাবে ভোট দেওয়া, ভোটার হিসেবে জাল নিবন্ধন এবং নির্বাচনী জালিয়াতির অভিযোগে ৬৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির বিচার বিভাগ।
যুক্তরাষ্ট্রে ভোটার জালিয়াতিতে অভিযুক্ত ৬৩, তালিকায় বাংলাদেশিও
তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র
চলতি বছরের শেষ তিন মাসে ব্যক্তিমালিকানাধীন বিনিয়োগকারীদের কাছ থেকে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।
তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র
তিন সন্তান হত্যার মামলায় ফের বিচারের মুখে লিন্ডসে ক্ল্যান্সি
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তিন সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে অভিযুক্ত লিন্ডসে ক্ল্যান্সির পুনর্বিচার হবে কি না, সে সিদ্ধান্ত আগামী ১৬ নভেম্বর জানাবেন আদালত।
তিন সন্তান হত্যার মামলায় ফের বিচারের মুখে লিন্ডসে ক্ল্যান্সি
আরও পড়ুন
রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর