ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাড়িতে প্রেমিককে নিয়ে মায়ের মদ্যপান, দেখে যে কান্ড ঘটালো ছেলে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৯:২০ এএম
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে এক যুবকের মৃত্যুর ঘটনায় তার মায়ের প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সকালে নিশিকান্ত মালিক নামে ২২ বছর বয়সী ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা শনিবার সকালে নিজেদের বাড়ির কাছের একটি কাঁঠাল গাছ থেকে নিশিকান্তের মরদেহ উদ্ধার করেন। নিহতের বড় ভাই প্রভাত মালিকের দাবি, তার ছোট ভাই আত্মহত্যা করেছেন এবং এ ঘটনায় মায়ের প্রেমিক তাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রভাত মালিক। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর পাশাপাশি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলাও করেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

অভিযোগপত্রে প্রভাত মালিক উল্লেখ করেন, তাদের বাবা মারা যাওয়ার পর সম্প্রতি তাদের মায়ের সঙ্গে এক ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে পরিবারে প্রায়ই অশান্তি হতো। নিশিকান্তসহ ভাইয়েরা মায়ের ওই সম্পর্ক মেনে নিতে পারেননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় ওই ব্যক্তি তাদের বাড়িতে যান এবং নিশিকান্তের মায়ের সঙ্গে বসে মদ্যপান করেন। এ সময় নিশিকান্ত এর প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

প্রভাতের অভিযোগ, পরে তার মা ও মায়ের প্রেমিক নিশিকান্তের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন এবং দুর্ব্যবহার করেন। একপর্যায়ে মায়ের প্রেমিক নিশিকান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেন বলেও অভিযোগ করেন তিনি। এর পরদিনই বাড়ির পাশের একটি কাঁঠাল গাছ থেকে নিশিকান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে গৌতম সাঁতরা নামে ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে বর্ধমানের সিজেএম আদালতে হাজির করা হলে আদালত তাকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

রোববার পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। তবে ঘটনার তদন্ত এখনও চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’
দিল্লিতে রেড অ্যালার্ট জারি