ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে এক ধাক্কায় ভরিতে ৯২ হাজার টাকা কমল সোনার দাম!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারিতে যে সোনা প্রতি ১০ গ্রাম ১ লাখ ৮০ হাজার ৭৭৯ রুপির রেকর্ড ছুঁয়েছিল, সেই মূল্যবান ধাতুটি এখন ভারতে বড় দরপতনের মুখে। লাইভমিন্টের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ লেনদেনে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে প্রতি ১০ গ্রাম সোনা নেমে এসেছে ১ লাখ ২১ হাজার ৯৪৯ রুপিতে—যা রেকর্ড দামের চেয়ে প্রায় ৫৯ হাজার রুপি কম। ভরির হিসাবে দাম কমেছে প্রায় ৬৮ হাজার ৬০০ রুপি, বাংলাদেশি টাকায় যা প্রায় ৯২ হাজার টাকা।

বিশ্ববাজারেও সোনা আউন্সপ্রতি ৩ হাজার ৫৩৯ ডলারে নেমেছে। মার্কিন ফেডারেল রিজার্ভের কঠোর সুদনীতির আভাস, শক্তিশালী ডলার এবং ডলারের বিপরীতে রুপির মান বেড়ে ৯২ দশমিক ৬৬-তে পৌঁছানোয় ভারতের বাজারে সোনার দাম আরও কমেছে। এ ছাড়া এআই-সংশ্লিষ্ট শেয়ারবাজারে ধসের পর নগদ টাকা তুলতে অনেক বিনিয়োগকারী সোনা বিক্রি করছেন।

বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে ৩ হাজার ৫০০ ডলার একটি গুরুত্বপূর্ণ সীমা; এর নিচে থাকলে দাম ৩ হাজার ৩০০ ডলারে এবং ভারতে প্রতি ১০ গ্রাম ১ লাখ ১৭ হাজার ৫০০ রুপিতে নামতে পারে। তবে আরেকদল বিশ্লেষক মনে করছেন, সোনা এখন অতিরিক্ত বিক্রির পর্যায়ে থাকায় সুদের হারের চাপ কমলে ও মূল্যস্ফীতির তথ্য অনুকূলে এলে বাজার ঘুরে দাঁড়াতে পারে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং শক্তিশালী ডলারের চাপে সোনার দাম এখন নিম্নমুখী।
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
ভারতে সোনার দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লোকসান ৩ লাখ!
ভারতে চলতি বছরের জানুয়ারিতে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর বড় দরপতনের মুখে পড়েছে সোনা ও রুপা।
ভারতে সোনার দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লোকসান ৩ লাখ!
কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধ, ভারতে হামলার শিকার মেটার অফিস
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দলীয় নেতাদের অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে হামলা চালিয়েছেন কংগ্রেসের যুব সংগঠনের কর্মীরা।
কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধ, ভারতে হামলার শিকার মেটার অফিস
আমার আহ্বানেই সোনার দাম কমেছে: মোদি
সোনার দাম ওঠা-নামার পেছনে মূলত ডলারের শক্তি হ্রাস-বৃদ্ধি, জ্বালানি তেলের দাম ওঠানামা এবং বৈশ্বিক ভূ-রাজনীতির বিভিন্ন ফ্যাক্টর জড়িত থাকে। তবে এবার সোনার দাম যে অভাবনীয়ভাবে কমেছে, তার পেছনে ‘অবদান’ নিজের বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আমার আহ্বানেই সোনার দাম কমেছে: মোদি
কানাডায় ২ ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে হত্যা
কানাডার সারে শহরে একটি ওয়ালমার্ট দোকানের সামনে গুলিতে ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি নিহত হয়েছেন।
কানাডায় ২ ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে হত্যা
আরও পড়ুন
যে ৭ দেশ থেকে সস্তায় কিনতে পারবেন সোনা
মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ
প্রধানমন্ত্রীর বক্তব্য ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে ভারতীয় গণমাধ্যম
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!