ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ভারী বৃষ্টিতে ডুবছে পাকিস্তান, খোলা হলো রাওয়াল বাঁধের স্পিলওয়ে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম
ভারী বৃষ্টিতে ডুবছে পাকিস্তান। ছবি: ভিডিও থেকে নেওয়া

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং সংলগ্ন রাওয়ালপিন্ডি শহরের বিভিন্ন নিচু এলাকা টানা ভারী বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। মুষলধারে এই বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লেহ নুল্লা খালের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে কাটারিয়ানে ২৯ ফুট এবং গাওয়ালমান্ডিতে ২৩ দশমিক ৫ ফুটে উঠেছে। খাল অববাহিকায় তীব্র বৃষ্টির ফলে এই দুই এলাকায় ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন।

এছাড়া রাওয়ালপিন্ডির বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করছে ‘রেসকিউ ১১২২’। ইতোমধ্যে প্রায় ৬০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং ঘরের ভেতরে আটকা পড়াদের উদ্ধারে কাজ চলছে।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে বিভিন্ন এলাকায় রেকর্ড পরিমাণ পানির পতন হয়েছে।

আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শামসাবাদে সর্বোচ্চ ২০১ মিলিমিটার, নিউ কাটারিয়ানে ১৮৬ মিলিমিটার, গোলরায় ১৫৭ মিলিমিটার এবং এইচ-৮/২ এলাকায় ১৫৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া সাইদপুরে ১০৪, পির ওয়াধাইয়ে ৮৬, কাচেরিতে ৭৪ এবং বোকরায় ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

পরিস্থিতির আরও অবনতি হওয়ায় ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন জানিয়েছেন, রাওয়াল বাঁধের পানির উচ্চতা নির্ধারিত সীমা অতিক্রম করায় দুপুর ২টায় বাঁধের স্পিলওয়ে খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে নাগরিকদের নালা ও জলপ্রবাহের পথের কাছাকাছি না যাওয়ার কড়া সতর্কতা দেওয়া হয়েছে।

এদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে ইসলামাবাদের বিভিন্ন প্রধান সড়কে তীব্র যানজট ও জলাবদ্ধতা তৈরি হয়েছে। ট্রাফিক পুলিশ চালকদের অতিরিক্ত সময় হাতে নিয়ে চলাচল করতে, গাড়ির গতি কমাতে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেছে। দৃষ্টিসীমা কমে গেলে ফগ লাইট জ্বালিয়ে নির্দিষ্ট লেন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা গেছে, ইসলামাবাদ এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশ তলিয়ে যাওয়ায় বেশ কিছু গাড়ি পানিতে আটকা পড়েছে এবং কিছু গাড়ি অর্ধ ডুবে গেছে।

জলবায়ুমন্ত্রী জানান, সোমবার রাতের পর থেকে এই দুই শহরের আবহাওয়া চরম বিপজ্জনক রূপ নিয়েছে। এর আগে গত সপ্তাহে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর দেশের উত্তরাঞ্চলে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাওয়ালপিন্ডির সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে জেলা প্রশাসন এবং নাগরিকদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা
হোয়াইট হাউসে প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দেশটির তিন সংবাদমাধ্যম: সিএনএন-এমএস নাও-পলিটিকো। 
হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা
নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন
নিউইয়র্কের স্টেটেন আইল্যান্ডের সাউথ শোর এলাকায় নতুন একটি মসজিদ ও কমিউনিটি সেন্টার চালু হয়েছে। মুসলিমদের নামাজ ও ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে স্থানীয় বাসিন্দাদের জন্য বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করবে নতুন এই কেন্দ্র।
নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন
শপিং কার্ট নিয়ে বাগবিতণ্ডার জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফোকে ওয়ালমার্টের ভেতরে শপিং কার্ট নিয়ে বাগবিতণ্ডার জেরে ৭৭ বছরের এক ক্রেতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক কিশোরী কর্মীর বাবা-মায়ের বিরুদ্ধে।
শপিং কার্ট নিয়ে বাগবিতণ্ডার জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা
জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’।
জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা
মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির মৃত্যু 
পবিত্র মসজিদুল হারামের সুপরিচিত মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি আর নেই। 
মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির মৃত্যু 
আরও পড়ুন
তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পাকিস্তানি জামায়াতের ট্রেনমার্চ
পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে তুমুল গোলাগুলি, ১৬ পুলিশসহ নিহত ৩১
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত ৩১
পাকিস্তানে জ্বালানি সংকট, বিয়েতে এক পদের বেশি খাবারে নিষেধাজ্ঞা