ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ভাতিজিকে বিরল পাখি উপহার কাকার, নিলামে দাম উঠল প্রায় চার কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
ছবি: সংগৃহীত

ভাতিজির শখ পূরণ করতে নিলাম থেকে প্রায় চার কোটি টাকা দামের বিরল একটি বাজপাখি কিনে উপহার দিলেন কাকা। আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহণ প্রদর্শনী বা এডিআইহেক্স ২০২৬-এ এই ঘটনা ঘটে বলে সংবাদ প্রতিবেদনে জানানো হয়েছে।

শইখা আল মনসূরি নামের ওই নাবালিকার পছন্দের উপহারটি ছিল সাদা ও বাদামি ছিটের ডানাওয়ালা একটি বিরল বাজপাখি। নিলামে পাখিটির দাম ওঠে প্রায় ১৫ লক্ষ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩ কোটি ৮৫ লাখ টাকা।

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, পাখিটি ‘আল্ট্রা হোয়াইট পিয়োর গির গারমৌশা’ প্রজাতির বাজের ছানা। নিলামে কাকার পাশে বসে থাকা কিশোরীকে পাখিটি পেয়ে উচ্ছ্বসিত দেখা যায়। পরে বাজপাখি ও পাখিদের প্রতি নিজের আগ্রহের কথা জানায় সে।

ভিডিওতে কিশোরীকে প্রশ্ন করা হয়, কে তাকে বাজপাখি সম্পর্কে শিখিয়েছেন। উত্তরে সে জানায়, তার কাকা। পাশে থাকা ব্যক্তিও নিজেকে তার কাকা বলে পরিচয় দেন।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় চার কোটি টাকা দামের বাজপাখিটির ওজন প্রায় ১ কেজি। এর দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় ১৬.৫ ইঞ্চি।

ঘটনাটির একটি ভিডিও ইনস্টাগ্রামের ‘আলি.আলজাবরি’ নামের অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী
ইরাকে থাকা সব সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের উপস্থিতি শেষে চূড়ান্তভাবে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র।
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী
অষ্টম তলা থেকে পড়ে বেঁচে গেলেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ছাত্রী
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অষ্টম তলার জানালা থেকে পড়ে গুরুতর আহত হয়েও বেঁচে গেছেন ২১ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয়ছাত্রী।
অষ্টম তলা থেকে পড়ে বেঁচে গেলেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ছাত্রী
ফ্লোরিডায় ওজন কমানোর নকল ওষুধ বিক্রির অভিযোগে দুই ভারতীয় নারীর বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রে নকল ওজন কমানোর ওষুধ ওজেম্পিক বিক্রির একটি আন্তর্জাতিক চক্রে জড়িত থাকার অভিযোগে দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
ফ্লোরিডায় ওজন কমানোর নকল ওষুধ বিক্রির অভিযোগে দুই ভারতীয় নারীর বিরুদ্ধে মামলা
লেগো দিয়ে পৃথিবীর মানচিত্র বানিয়ে দুই বন্ধুর বিশ্ব রেকর্ড
লেগোর ১১ হাজার ৬৯৫টি ছোট ছোট টুকরা জোড়া দিয়ে সফলভাবে তৈরি করা হয়েছে পৃথিবীর মানচিত্র। অবিশ্বাস্যভাবে পুরো কাজটি শেষ করতে সময় লেগেছে মাত্র ৪ ঘণ্টা ৫৯ মিনিট ৫১ সেকেন্ড।
লেগো দিয়ে পৃথিবীর মানচিত্র বানিয়ে দুই বন্ধুর বিশ্ব রেকর্ড
ডে-কেয়ারে শিশুর ব্যাগে গুলি ভর্তি পিস্তল, অল্পের জন্য রক্ষা
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি শিশু ডে কেয়ারে ব্যাগ থেকে একটি গুলি ভর্তি (লোডেড) পিস্তল বের করেছে এক শিশু।
ডে-কেয়ারে শিশুর ব্যাগে গুলি ভর্তি পিস্তল, অল্পের জন্য রক্ষা
আরও পড়ুন
বাজপাখিকে মদ্যপান করানোয় ব্যক্তির কারাদণ্ড