ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

সান ডিয়েগোর এয়ারপোর্টে বিমান দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ এএম

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের মন্টগোমারি-গিবস এক্সিকিউটিভ এয়ারপোর্টে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ২ জন নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনা কবলিত বিমানটি একটি ছোট সেসনা (Cessna) এয়ারক্রাফট ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানটি রানওয়েতে আছড়ে পড়ার পরপরই এটিতে ভয়াবহ আগুন ধরে যায়।

সডিএফডি-র তথ্যমতে, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজের জন্য সান ডিয়েগো ফায়ার-রেসকিউ ডিপার্টমেন্টের প্রায় ৩০ জন কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিমানে থাকা ২ জন আরোহীই ঘটনাস্থলে প্রাণ হারান।

সান ডিয়েগো পুলিশ বিভাগ জানিয়েছে, বিকেল ৫টা ২১ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ কিয়ার্নি মেসার মন্টগোমারি-গিবস এক্সিকিউটিভ বিমানবন্দরে যান। দুর্ঘটনাটির পারিপার্শ্বিক পরিস্থিতি অস্পষ্ট ছিল। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করবে।

এর আগে, ফ্রেসনোতে আরেকটি বিমান দুর্ঘটনায় চার আরোহীর সকলের প্রাণহানির মাত্র দুই দিন পরেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটল। গত শনিবার সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্লাইট প্রশিক্ষক ড্যানা ইডি (৪১), তার স্বামী ক্রেইগ (৪৪) এবং তাদের দুই ছেলে পাভেল (১০) ও রেমাস (১৩) প্রাণ হারিয়েছেন।

দমকলকর্মী, পুলিশ এবং শেরিফের ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছে নদীর কাছের একটি উঁচু টিলার উপর বিমানের ধ্বংসাবশেষ দেখতে পান, যখন নিকটবর্তী একটি পাহাড়ের ঢাল জুড়ে আগুন দাউ দাউ করে জ্বলছিল। বিমানটি ছিল একটি স্থির-ডানাযুক্ত, এক-ইঞ্জিন বিশিষ্ট বিমান।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টেসলার সেলফ-ড্রাইভ চালু করে ঘুমালেন চালক, অতঃপর... 
ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডে ইন্টারস্টেট ৮০-তে দুর্ঘটনাস্থলে থাকা ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রলের (সিএইচপি) একটি গাড়িতে টেসলা ধাক্কা দিলে দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
টেসলার সেলফ-ড্রাইভ চালু করে ঘুমালেন চালক, অতঃপর... 
ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে পাঁচটি যানবাহনের একত্ সংঘর্ষে ৩২ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী ও তাঁর অনাগত সন্তানের মৃত্যু হয়েছে। 
ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত 
নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিন মারা গেছেন 
নিউইয়র্কে মেধাবী নৃত্যশিল্পী, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌস (৩৫) মারা গেছেন।
নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিন মারা গেছেন 
নিউইয়র্কে বিনা খরচে ট্যাক্স ফাইল, বাংলায় সহায়তা পাবেন যেভাবে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বসবাসকারী বা কর্মরত যোগ্য ব্যক্তিরা বিনা খরচে ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারেন। শহরের এনওয়াইসি ফ্রি ট্যাক্স প্রেপ কর্মসূচিতে আইআরএস-সার্টিফায়েড স্বেচ্ছাসেবকেরা এ সেবা দেন। বাংলাদেশিরাও নির্ধারিত শর্ত পূরণ করে সুবিধাটি নিতে পারবেন।
নিউইয়র্কে বিনা খরচে ট্যাক্স ফাইল, বাংলায় সহায়তা পাবেন যেভাবে
যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার চিঠি পেলে যা করবেন
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য অভিবাসী ভিসার আবেদনকারীদের ন্যাশনাল ভিসা সেন্টার (এনভিসি) থেকে কেস খোলার চিঠি পাওয়া গুরুত্বপূর্ণ ধাপ। তবে এই চিঠি পাওয়ার অর্থ ভিসা অনুমোদন বা সাক্ষাৎকারের তারিখ নিশ্চিত হওয়া নয়।
যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার চিঠি পেলে যা করবেন