ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১০:১২ এএম
ছবি: সংগৃহীত

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হয়েছেন বামপন্থী বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারো।

ফ্লাভিও বলসোনারো দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে। তিনি বর্তমানে দেশটির একজন সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ১৬ কোটি নিবন্ধিত ভোটার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি আইনপ্রণেতা, গভর্নর ও সিনেটর নির্বাচনেও ভোট দিয়েছেন দেশটির নাগরিকরা।

ব্রাজিলে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু থাকায় ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রাথমিক ফলাফল প্রকাশের কথা রয়েছে।

তবে প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি পেতে ব্যর্থ হলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট হওয়ার কথা রয়েছে।

নির্বাচনের আগে প্রকাশিত অধিকাংশ জনমত জরিপে লুলা ও ফ্লাভিও বলসোনারোর মধ্যে ব্যবধান ছিল খুবই কম। জরিপে লুলা সামান্য এগিয়ে থাকলেও দ্বিতীয় দফার সম্ভাব্য ভোটে দুই প্রার্থীর ব্যবধান আরও কমে আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল।

ফলে এবারের নির্বাচনকে ব্রাজিলের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভোটগ্রহণ শেষ হওয়ায় এখন সবার নজর চূড়ান্ত ফলাফলের দিকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি ক্রিস্টা পাইকের
যুক্তরাষ্ট্রের টেনেসিতে ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের চার দিন পরও ক্রিস্টা পাইকের জ্ঞান ফেরেনি। তিনি হাসপাতালে অচেতন অবস্থায় কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় আছেন।
ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি ক্রিস্টা পাইকের
‘শেষ’ লেখা থেকে খুলল ৮০ বছরের রহস্যের জট
১৯৪৮ সালের ১ ডিসেম্বর। সকাল সাড়ে ছয়টার দিকে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড উপশহরের সোমারটন পার্ক সৈকতে হাঁটতে গিয়ে এক দম্পতি দেওয়ালের সঙ্গে পা ক্রশ করে হেলে থাকা এক ব্যক্তির মরদেহ দেখতে পান। আগের রাতে স্থানীয়রা তাকে হাত-পা নাড়াতে দেখলেও সকালে তিনি আর বেঁচে ছিলেন না।
‘শেষ’ লেখা থেকে খুলল ৮০ বছরের রহস্যের জট
মুখ্যমন্ত্রীর পথ আটকে আইফোন চাইলেন যুবক, অতঃপর...
ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে প্রকাশ্যে আইফোন চেয়ে বসেছেন এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস। ভিডিওতে দেখা যায়, মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এ সময় এক যুবক তার সামনে এসে সরাসরি বলেন, স্যার, আমি একটি আইফোন চাই। যুবকের এমন অপ্রত্যাশিত আবদারে কিছুটা অবাক হন মুখ্যমন্ত্রী। তিনি জানতে চান, আইফোন? তুমি পুরোনো আইফোন চাও, নাকি নতুন? এরপর মজার ছলে হাত তুলে যুবককে হালকা ধমক দেওয়ার ভঙ্গি করেন বিশ্বশর্মা। তবে শেষ পর্যন্ত আবদারটি প্রত্যাখ্যান না করে তাকে আইফোন দেওয়ার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ঠিক আছে, আমরা তোমাকে একটি আইফোন এনে দেব। তুমি পেয়ে যাবে। এরপর তিনি সেখান থেকে এগিয়ে গিয়ে উপস্থিত অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে থাকেন। ঘটনার ভিডিওটি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হিমন্ত বিশ্বশর্মা। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, খুবই স্পষ্ট অগ্রাধিকার। ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রীর কাছে এমন সরাসরি ও অপ্রত্যাশিত আবদার করায় ওই যুবককে নিয়ে রসিকতা করেছেন অনেকে। কেউ কেউ মুখ্যমন্ত্রীর উদারতার প্রশংসা করেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন প্রতিশ্রুতি অনুযায়ী ওই যুবক শেষ পর্যন্ত আইফোন পেয়েছেন কি না। অনেকের মতে, মুখ্যমন্ত্রীর কাছে এতটা স্বাভাবিক ভঙ্গিতে আইফোন চাওয়ার ঘটনাই ভিডিওটিকে আরও মজার করে তুলেছে। সূত্র: ইন্ডিয়া টুডে আরটিভি/এসকে
মুখ্যমন্ত্রীর পথ আটকে আইফোন চাইলেন যুবক, অতঃপর...
ছয় আরোহীসহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল আটলান্টিকে
আটলান্টিক মহাসাগরে ছয় আরোহীসহ নিখোঁজ হওয়া একটি মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।
ছয় আরোহীসহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল আটলান্টিকে
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশে উড্ডয়নের পর নিখোঁজ হওয়া একটি চিকিৎসা পরিবহন বিমানের সন্ধানে দুই দিন অভিযান চালানোর পর তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
আরও পড়ুন
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু, ১৫২ আসনে উত্তেজনা তুঙ্গে