ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর আট দিনে ৭৪৬টি আফটারশক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১২ পিএম
ছবি: সংগৃহীত

পানামায় গত সপ্তাহে ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক রেকর্ড করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ভূমিকম্পের কারণে পরিবর্তন ঘটেছে কি না, তা নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার (১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

পানামা বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক নেস্তর লুক সংবাদমাধ্যম লা প্রেসনাকে বলেন, ‘তত্ত্ব ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী, এ মাত্রার ভূমিকম্পের পর এক থেকে দুই মাস পর্যন্ত আফটারশক চলতে পারে।’

লুক জানান, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটারেরও কম গভীরে। এর ফলে নির্গত শক্তি এখনও ভূত্বকের টেকটোনিক ব্লকগুলোকে পুনরায় সমন্বিত হতে বাধ্য করছে। তবে ভূকম্পনসংক্রান্ত রেকর্ডে দেখা গেছে, পরাঘাতগুলোর মাত্রা ধীরে ধীরে কমছে।

লুকে আরও জানান, চিরিকি ও বোকাস দেল তোরো এলাকায় রেকর্ড করা ভূমিকম্পগুলো পৃথক ফল্ট বা ভূত্বকের ফাটলব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। সেগুলো ৯ অক্টোবরের ভূমিকম্পের সঙ্গে সরাসরি যুক্ত, এমনটা নিশ্চিত নয়।

প্রশান্ত মহাসাগরীয় উপকূলে পরিবর্তন

পানামার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিভিন্ন স্থানে পরিবর্তন ঘটেছে বলে পাওয়া খবর খতিয়ে দেখছেন গবেষকেরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কিছু এলাকায় আগে পানির নিচে থাকা পাথর এখন দৃশ্যমান হয়েছে। কোথাও কোথাও সমুদ্রের পানি সরে গেছে বলেও মনে হচ্ছে।

লুকে ব্যাখ্যা করেন, ফল্টের নড়াচড়ার কারণে উপকূলীয় ভূমি উঁচু হয়ে যেতে পারে বা নিচে নেমে যেতে পারে। এতে ভূ-পৃষ্ঠের আকৃতি পরিবর্তিত হয়। ভূতাত্ত্বিকেরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরীক্ষা করে দেখবেন, ফল্টের নড়াচড়ার কারণেই এসব পরিবর্তন ঘটেছে কি না।

পানির রঙ পরিবর্তনের খবরও তদন্ত করছেন গবেষকেরা। কিছু এলাকায় পানির রং ধূসর হয়ে যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। লুকের মতে, ভূমিকম্পের সময় নির্গত খনিজ পদার্থের সংস্পর্শে ভূগর্ভস্থ পানি আসার কারণে এমনটি ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজন রাসায়নিক পরীক্ষার।

দ্বীপে ফাটল, বাড়ানো হবে ভূকম্পন পর্যবেক্ষণ

পানামার দক্ষিণাঞ্চলীয় লস সান্তোস প্রদেশের ইসলা কানাসের বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের পর দ্বীপটিকে দুই ভাগ হয়ে গেছে বলে মনে হচ্ছে। লুকে বলেন, দ্বীপজুড়ে ফাটল তৈরি হয়েছে কি না এবং সেগুলো সমুদ্র পর্যন্ত বিস্তৃত হয়েছে কি না, তা পরীক্ষা করবেন ভূতাত্ত্বিকেরা।

এদিকে, ভূবিজ্ঞান ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, পানামায় ভূমিকম্প পর্যবেক্ষণব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রায় ১৫০টি যন্ত্র প্রয়োজন হবে। আর দেশজুড়ে আগাম সতর্কতাব্যবস্থা চালু করতে লাগতে পারে ৭০০টি সেন্সর।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিদিন ৫ হাজার সিঁড়ি বেয়ে উঠে আজান দেন, নামাজ পড়ান সিবগাতুল্লাহ
পূর্ব তুরস্কের ভান শহরে এক যুবক প্রতিদিন দুর্গম ও খাড়া পথ পাড়ি দিয়ে ভান দুর্গের চূড়ায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদে যান। সেখানে তিনি নামাজের ইমামতি করেন এবং তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের স্বাগত জানান। সিবগাতুল্লাহ বিলমেজ গত পাঁচ মাস ধরে ঐতিহাসিক সুলেইমান খান মসজিদে ভারপ্রাপ্ত ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। মসজিদে পৌঁছাতে তাকে আতাতুর্ক কালচারাল পার্ক থেকে প্রায় ৫ হাজার সিঁড়ি বেয়ে উঠতে হয়। মসজিদটি ভান দুর্গের পাথুরে চূড়ায় অবস্থিত। কষ্টকর এই যাত্রা সত্ত্বেও বিলমেজ নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি আজান দেন, জামাতে নামাজ পড়ান এবং পর্যটকদের মসজিদ ও এলাকার ইতিহাস সম্পর্কে তথ্য জানান। মসজিদটি ঠিক কবে নির্মিত হয়েছিল, তা জানা যায়নি। তবে জানা যায়, ১৫৩৪ সালে উসমানীয় সুলতান সুলেইমান দ্য ম্যাগনিফিসেন্ট এটি সংস্কার করেছিলেন। তিন বছর আগে মসজিদটি আবার সংস্কার করা হয় এবং নামাজের জন্য খুলে দেয়া হয়। বিলমেজ বলেন, বর্তমান দায়িত্ব নেয়ার আগে তিনি প্রায় পাঁচ বছর ধরে তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তর এবং স্থানীয় মুফতি কার্যালয়গুলোর অধীনে বিভিন্ন পদে কাজ করেছেন। প্রতিদিনের এই ওঠানামা সম্পর্কে তিনি বলেন, ‘যদিও এটি ক্লান্তিকর, তবু সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমি কাজটি উপভোগ করি। কারণ, আমি স্বেচ্ছায় এটি করি।’ বিলমেজ বলেন, তিনি জোহরের নামাজের আগে মসজিদে পৌঁছান এবং এশার নামাজের পর নিচে নেমে আসেন। মসজিদটি জাদুঘর অধিদপ্তরের অধীন হওয়ায় এখানে ফজর ও এশার নামাজের নিয়মিত জামাত হয় না। দুর্গ দেখতে আসা দর্শনার্থীরাও মসজিদটি ঘুরে দেখেন। সেখানে বিলমেজ তাদের স্বাগত জানান এবং মসজিদের ইতিহাস সম্পর্কে তথ্য দেন। তিনি বলেন, ‘আমাদের দর্শনার্থীরা শুধু দুর্গ দেখেই থেমে থাকেন না; তারা সুলেইমান খান মসজিদও পরিদর্শন করেন। এটি সুলতান সুলেইমান দ্য ম্যাগনিফিসেন্টের সঙ্গে সম্পর্কিত একটি স্থাপনা।’ বিলমেজ আরও জানান, এই দায়িত্ব পালনের ফলে তার ইংরেজি ভাষার দক্ষতা বেড়েছে। এতে বিদেশি দর্শনার্থীদের সঙ্গে যোগাযোগ করা এবং মসজিদ, উরার্তীয় দুর্গ ও পুরোনো ভান শহরের ইতিহাস ব্যাখ্যা করা তার জন্য সহজ হয়েছে। তিনি দর্শনার্থীদের সঙ্গে ইসলাম নিয়ে প্রশ্নোত্তর পর্বও আয়োজন করেন। তার মতে, এ ধরনের আলোচনা উভয় পক্ষের জন্যই উপকারী। নিজের কাজের বিষয়ে বলতে গিয়ে বিলমেজ জানান, দুর্গের চূড়ায় পৌঁছে চারপাশের দৃশ্য উপভোগ করলে কঠিন যাত্রার কষ্ট সার্থক মনে হয়। তিনি বলেন, ‘ক্লান্তিকর যাত্রার পর যখন আমি চূড়ায় পৌঁছাই এবং চারপাশের দৃশ্য দেখি, তখন এমন সুন্দর ও মূল্যবান দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই।’ তিনি আরও বলেন, মানুষের দোয়া পাওয়া, এমনকি তাদের মুখে ‘সৃষ্টিকর্তা আপনার ওপর সন্তুষ্ট হোন’ কথাটি শোনাও আমার জন্য সম্মানের। সূত্র: ডেইলি সাবাহ আরটিভি/এসআর
প্রতিদিন ৫ হাজার সিঁড়ি বেয়ে উঠে আজান দেন, নামাজ পড়ান সিবগাতুল্লাহ
মহাকাশে প্রথম সবুজ নক্ষত্রের সন্ধান, গবেষণায় নতুন মোড়
শ্বেত বামন নক্ষত্র নিয়ে গবেষণা করতে গিয়ে মানুষের চোখে সবুজ দেখায়, এমন একটি নক্ষত্রের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
মহাকাশে প্রথম সবুজ নক্ষত্রের সন্ধান, গবেষণায় নতুন মোড়
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় এ ভূমিকম্প আঘাত হানে।  ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের সুরাব শহরের প্রায় ৯৫ কিলোমিটার দক্ষিণে। খবর টাইমস অব ইন্ডিয়ার জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের (জিএফজেড) তথ্য অনুযায়ী, একই অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। সংস্থাটি ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আরটিভি/এসআর
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
বিশ্বে খাদ্য অপচয় বছরে ১০৫ কোটি টন, শীর্ষে কোন দেশ
বিশ্বে প্রতিবছর প্রায় ১০৫ কোটি টন খাবার নষ্ট হয়। জাতিসংঘের প্রতিবেদন বলছে, প্রতি পাঁচ প্লেট খাবারের প্রায় এক প্লেটই শেষ পর্যন্ত ডাস্টবিনে ফেলা হয়। ২০২৫ সালে বিশ্বের প্রায় ৬৪ কোটি ৫০ লাখ মানুষ ক্ষুধার মুখে ছিল।
বিশ্বে খাদ্য অপচয় বছরে ১০৫ কোটি টন, শীর্ষে কোন দেশ
ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব দিলো পাকিস্তান
সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক আলোচনা সভায় বলেছেন, ভবিষ্যতে পাকিস্তান থেকে কোনো সন্ত্রাসী হামলা হলে ভারত তার চেয়েও কঠোর জবাব দেবে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব দিলো পাকিস্তান
আরও পড়ুন
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
ভুল করে ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারি, অতঃপর...
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা
জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প