
আজ (বুধবার) বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে জানায়, সবার চলাচলের জন্য এই সেতু খুলে দেওয়া হলেও প্রথম দিন খুব বেশি যানবাহন চোখে পড়েনি।
কর্তৃপক্ষ বলছে, এত তাড়াতাড়ি সেতু দিয়ে খুব বেশি যানবাহন চলবে না বলে ধারণা করছেন তারা। এই সেতু জনপ্রিয় হতে কিছুটা সময় লাগবে।
এ সম্পর্কে হংকংয়ের প্রকৌশলী ও পরিবহন সচিব ফ্রাংক চ্যান বলেন, প্রাথমিক পর্যায়ে সব বড় অবকাঠামো প্রকল্পে যাত্রী ও যানবাহনের চাপ তুলনামূলক কম থাকে। চাপ বাড়তে কিছুটা সময় লাগে।

সেতুর সর্বশেষ অবস্থা বিষয়ে বিবিসি প্রতিনিধি মার্টিন জানান, এতে ট্রাক ও ব্যক্তিগত গাড়ি দেখা যায়নি। তবে এতে ব্যক্তি নিয়ন্ত্রিত শাটল বাস চলছে।
বিশ্বের দীর্ঘতম এই সেতুর দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার, যা নির্মাণে ব্যয় হয়েছে ২০ বিলিয়ন ডলার। এটা হংকং থেকে ম্যাকাও এবং চীনকে সংযুক্ত করেছে। স্থানীয় সময় মঙ্গলবার এই সেতু উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ডি/




