
ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের জেটি৬১০ ফ্লাইট জাকার্তা থেকে পাংকাল পিনাংয়ের দিপাতি আমির বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। কিন্তু উড্ডয়নের মাত্র ১৩ মিনিট পরই বিমানবন্দরের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে জাভা সাগরে পড়ে। এখনও চলছে উদ্ধার কাজ। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো বিরতিহীনভাবে উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন উদ্ধারকর্মীদের।
বিধ্বস্ত বিমানটি উদ্ধারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন উদ্ধারকর্মীরা, পাশে দাঁড়িয়ে উৎসুক জনতা
মরদেহ রাখার ব্যাগের পাশে দাঁড়িয়ে আছেন উদ্ধারকর্মীরা।
বিধ্বস্ত বিমানটির একটি লাইফ জ্যাকেট তুলে ধরেছেন উদ্ধার কাজে অংশগ্রহণ করা এক ইন্দোনেশিয়ান নৌবাহিনীর সদস্য
লায়ন এয়ারের বিমানটি উদ্ধার করতে যাওয়া নৌবাহিনীর জাহাজ কোরবা-৮৭৬ থেকে পানিতে ভাসমান ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মীরা।
বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধারের পর সেগুলো জড় করছেন উদ্ধারকর্মীরা।
বিমানটির যাত্রীদের স্বজনরা পৌঁছেছেন সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে
বিধ্বস্ত বিমানে থাকা কোনও এক যাত্রীর এই স্বজনকে সহযোগিতা করছেন একজন পুলিশ সদস্য
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো সান্ত্বনা দিচ্ছেন যাত্রীদের স্বজনদের।
কে/এমকে




