
গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম হজ করার সুযোগ পাচ্ছে ফিলিস্তিনের গাজা অঞ্চলের অধিবাসীরা। মিডেল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, এবার ওমরাহ করার সুযোগ পাবেন তারা।
এদিকে তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের যে ৮০০ জনকে হজ করার জন্য সৌদি আরব অনুমতি দিয়েছে শুধু তারাই এবার ওমরা পালন করতে যাচ্ছে।
গত সপ্তাহের রোববার মিশরের রাফা সীমান্ত দিয়ে গাজা থেকে ফিলিস্তিনিদের একটি দল ওমরা পালন করতে সৌদি আরব যাচ্ছে বলা জানায় গণমাধ্যমটি। গত মাসে ফিলিস্তিনের ধর্মমন্ত্রী ইউসুফ ইদেইস ইঙ্গিত দিয়েছিলেন, অবরুদ্ধ গাজার বাসিন্দারা শিগগিরই হজে যেতে পারবেন।
প্রসঙ্গত, ইসরায়েল গত ১০ বছর ধরে গাজাকে অবরোধ করে রেখেছে। এমনকি ইসরায়েলের চাপের কারণে মিশর ২০১৪ সালে রাফা সীমান্তও বন্ধ করে দেয়। ফলে পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে গাজাবাসী। এ কারণে দীর্ঘদিন তারা হজ পালন করতে পারেনি।
ডি/এমকে




