
নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে পুলিশ একটি বিস্ফোরক ডিভাইস ও গোলাবারুদের মোড়ক পেয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার শহরটির ফিলিপসটাউনের নিউক্যাসল স্ট্রিটের একটি জনশূন্য জায়গায় মোড়কটি পাওয়া যায় বলে ক্যান্টারবারি ডিস্ট্রিক্ট কমান্ডার সুপারিন্টেন্ডেন্ট জন প্রাইসের বরাত দিয়ে জানায় নিউজিল্যান্ড হেরাল্ড।
জন প্রাইস বলেন, প্যাকেজটির খোঁজ পায় পুলিশ। পরে ডিফেন্স ফোর্সের বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে প্যাকেজটিকে আশঙ্কামুক্ত করে। ডিসপোজাল ভ্যান ঘটনাস্থলে পৌঁছানোর পর একজনকে গ্রেপ্তার করা হয়।
সন্দেহজনক কিছু পাওয়া গেছে এমন খবর পাওয়া পর যত দ্রুত সম্ভব পুলিশ, ডিফেন্স ফোর্স, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা দ্রুত আশেপাশের লোকজনকে সরিয়ে দেয়।
এক স্থানীয় জানান, মধ্য-বিকেলের দিকে তিনি তার বাসা থেকে বের হলে পুলিশ তাকে বাধা দেয়। কিন্তু কেন তাকে বাইরে যেতে দেয়া হচ্ছে না তা জানায়নি পুলিশ। তবে তিনি বুঝতে পারেন যে কিছু ঘটছে।
ঘটনাস্থলে উপস্থিত হওয়া দেশটির জনগণকে স্বাস্থ্যসেবা সরবরাহকারী সংগঠন সেন্ট জন নিউ জিল্যান্ডের এক মুখপাত্র জানান, সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। শুধু একটা অ্যাম্বুলেন্স আছে আমাদের।
ঘটনাস্থলের পাশ দিয়ে আসা এক নারী জানান, সেখানে পুলিশের ২৩টি গাড়ি ছিল। অবাক করা বিষয়। সাধারণত এক জায়গায় এতো পুলিশের গাড়ি দেখা যায় না।
কে/




