
টানা বর্ষণ ও ঘূর্ণিঝড়ের ফলে সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড বন্যাকবলিত এবং নিউজার্সির কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এনবিসি নিউজ।
গণমাধ্যমটি জানায়, নিউইয়র্কের লং আইল্যান্ডের হেম্পস্টিডের সড়কগুলো এবং ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনের ছাদের ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। তবে এখনও নিউইয়র্ক শহর বন্যাকবলিত হয়নি।
ব্রুকলিনের সাবওয়ে স্টেশনটি পানিতে ডুবে যাওয়ায় এক চালক তার যানবাহনটি ছেড়ে দিতে বাধ্য হন। আরেকজন জানান, পানি তার কোমর ছুঁইছুঁই করছিল। তিনি পানি ছাড়া কিছুই দেখতে পারছিলেন না।
উবার চালক ওয়ালিদ শাওন গণমাধ্যমটিকে জানান, তার সেডান গাড়ির জানালার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। তিনি গাড়িটির একটি জানালা থেকে কোনোভাবে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসেন।
নিউজার্সির গভর্নর ফিল মার্ফি জানান, অঙ্গরাজ্যটির তিন লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে। যতদ্রুত সম্ভব এসব গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
জার্সি সেন্ট্রাল পাওয়ার & লাইটের ওয়েবসাইট অনুসারে, নিউইয়র্ক সিটির দক্ষিণের মনমাউথ কাউন্টির এক লাখ ২৩ হাজারের বেশি গ্রাহক এবং ওশান কাউন্টির প্রায় ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়।
কে




