
ঘূর্ণিঝড় লেকিমা চীনে আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ঘূর্ণিঝড়ের কারণে লাখ লাখ মানুষকে তাদের ঘর-বাড়ি থেকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, ঘূর্ণিঝড়ের কারণে ভূমিধসে ১৬ জন নিখোঁজ রয়েছেন। লেকিমার কারণে জেজিয়াং প্রদেশের ওয়েনলিংয়ে স্থানীয় সময় শনিবার সকালে এই ভূমিধস হয়।
ঘূর্ণিঝড়টিকে শুরুতে ‘সুপার টাইফুন’ হিসেবে অ্যাখ্যায়িত করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এটা দুর্বল হয়ে যায়। অবশ্য তখনও এর গতি ছিল ঘণ্টায় ১৮৭ কিলোমিটার।
লেকিমা এখন জেজিয়াং প্রদেশ অতিক্রম করছে। পূর্বাভাসে বলা হয়েছে, এটি সাংহাইয়েও আঘাত হানবে। সাংহাইয়ে প্রায় ২০ কোটি মানুষ বসবাস করে। ফলে অঞ্চলটি পুরো বিপর্যস্ত হয়ে পড়বে বলেই ধারণা করা হচ্ছে।
দেশটির জরুরি বিভাগের কর্মীরা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে হাজার হাজার ফ্লাইট এবং ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। সাংহাইয়ে পৌঁছার পর এই ঝড় দুর্বল হয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ডি/




