
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর ইউএনবির।
সোমবার মোদির কার্যালয়ে তার সঙ্গে বৈঠককালে তাকে এই অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
প্রায় ৩০ মিনিট ধরে চলা এই বৈঠকে মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সব খাতে বাংলাদেশের অসাধারণ অগ্রগতির প্রশংসা করেন।
তিনি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী বছর অনুষ্ঠেয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পাওয়ায় আনন্দ প্রকাশ করেন।
তিনি বলেন, আমি এই অনুষ্ঠানে যোগদান করার অপেক্ষায় আছি। বাংলাদেশের হাইকমিশনার কারুশিল্পের নিদর্শন হিসেবে তাকে একটি ফ্রেমে বাঁধানো নকশিকাঁথা উপহার দেন।
কে/সি




