
ভারতের তামিলনাড়ু রাজ্যে দলিত সম্প্রদায়ের প্রায় তিন হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছেন। আগামী ৫ জানুয়ারি তারা আনুষ্ঠানিকভাবে মুসলিম হবেন। সম্প্রতি ‘তামিল পুলিগাল’ নামে একটি সংগঠন এ ঘোষণা দিয়েছে।
চলতি মাসের শুরুর দিকে তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার মেট্টুপাল্লাম এলাকায় একটি দেয়াল ধসের ঘটনায় ১১ নারী ও ৩ শিশুসহ ১৭ জন নিহত হয়। ওই ১৭ জন নিহত হওয়ার ঘটনায় বিচার দাবি করে আসছে তামিল পুলিগাল। কিন্তু শেষ পর্যন্ত বিচার না পেয়ে তামিল পুলিগালের পক্ষ থেকে ধর্ম পরিবর্তনের ঘোষণা দেয়া হয়।
খবরে বলা হয়েছে, দলিত সম্প্রদায়ের কেউ যাতে তার জমিতে না যেতে পারে, সেজন্য স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তি ‘বৈষম্যের’ ওই দেয়াল নির্মাণ করেন। তবে ওই দেয়াল ধসের পর অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ ধারায় অভিযোগও আনা হয়। যদিও পরে সে জামিনে মুক্তি পান তিনি।
এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন দলিত সম্প্রদায়ের বাসিন্দারা। সুষ্ঠু বিচারের দাবিতে তারা মিছিল বের করেন। সেই মিছিল থেকে তামিল পুলিগালের সভাপতিকে গ্রেপ্তার করে পুলিশ।
তামিল পুলিগাল কাচির (টিপিকে) সাধারণ সম্পাদক এম ইলাভেনিল বলেন, আমরা দশকের পর দশক ধরে বৈষম্যের শিকার। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, অনেক হয়েছে আর নয়। আমরা এবার ধর্ম পরিবর্তন করবো। দেয়াল ধস সেই সুযোগ করে দিয়েছে। আমরা এখন বলতে পারবো, কেন এই সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে সবাই একসঙ্গে নয়, বরং ধাপে ধাপে ইসলাম গ্রহণ করবে তিন হাজার মানুষ। ৫ জানুয়ারি ২০০ জন ধর্ম পরিবর্তন করেবেন। পরবর্তীতে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং তিন হাজার সদস্য ইসলাম গ্রহণ করবে।
এ




