ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

নাইজেরিয়া থেকে ১৪০ স্কুল শিক্ষার্থীকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ১০:৩৫ এএম
ছবি: সংগৃহীত

নাইজেরিয়া থেকে আবারও স্কুল শিক্ষার্থীদের অপহরণের ঘটনা ঘটেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে ১৪০ জন শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। নাইজেরিয়ার পুলিশের বরাত দিয়ে সোমবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত দেশটিতে দশমবারের মতো শিশু অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণকারীরা এসব শিশুদের অভিভাবকদের কাছ থেকে মুক্তিপণ দাবি করছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরো জানায়, বন্দুক ধারীরা দেশটির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কাদুনা শহরের পার্শ্ববর্তী বেথেল ব্যাপ্টিস্ট স্কুলে এলোপাতাড়ি গুলি চালিয়ে এসব শিক্ষার্থীদের অপহরণ করে।

অপহরণের শিকার ১৫ বছর বয়সী এক মেয়ে শিক্ষার্থীর মা জানান, বহুসংখ্যক সশস্ত্র দুর্বৃত্ত মোটরবাইকে ঘটনাস্থলে আসে এবং নিরাপত্তা বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সেখান থেকে ১৪০ জন শিক্ষার্থীকে অপহরণ করে তারা।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্কুলের নিরাপত্তা কর্মীদের উপর চাপ প্রয়োগ করে বন্দুকধারীরা হোস্টেলে প্রবেশ করে এবং বহু সংখ্যক শিক্ষার্থীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। তবে একজন নারী শিক্ষকসহ মোট ২৬ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: আল-জাজিরা

জেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিজিটালি উন্মোচিত হলো ফারাও রাজার মমি
মিসরের ডিজিটালি উন্মুক্ত করা হলো বিখ্যাত ফারাও প্রথম আমেনহোটেপের মমি। তার মমি ঘিরে অনেক কৌতূহল রয়েছে। মমিটি ১৮৮১ সালে আবিষ্কৃত হলেও, এত দিন উন্মোচন করা হয়নি। উন্নত ডিজিটাল থ্রি-জি প্রযুক্তি ব্যবহার করে ফারাও ওই রাজার মমির রহস্যের উন্মোচন করেছেন মিসরের কায়রো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। মিসরের কায়রো বিশ্ববিদ্যালয়ের রেডিওলজির অধ্যাপক সাহার সেলিম ও সাবেক পুরাকীর্তি বিষয়ক মন্ত্রী প্রখ্যাত ইজিপ্টোলজিস্ট জাহি হাওয়াস এই গবেষণার নেতৃত্ব দেন।  'এতে মিশরীয় গবেষণায় প্রথমবারের মতো রাজার মুখ, তার বয়স, স্বাস্থ্যের অবস্থা, অনন্য মমিকরণ পদ্ধতি এবং পুনরুদ্ধারের বিষয়ে অনেক গোপনীয়তা উন্মোচিত হয়েছে।' প্রত্নতাত্ত্বিকেরা মমির সঙ্গে থাকা কাপড় না সরানোর ফলে বিভিন্ন অলংকার ও সাজসজ্জা নষ্ট হয়নি।  মিসরের দক্ষিণ লুক্সর থেকে প্রথম আমেনহোটেপের মমিটি আবিষ্কৃত হয়েছিল। যার বাঁধনগুলো প্রত্নতাত্ত্বিকদের খুলতে দেওয়া হয়নি। যাতে এর চারপাশে চুলের মতো ঘিরে থাকা মুখোশ এবং ফুলের মালাগুলো অক্ষত থাকে। এসকে
ডিজিটালি উন্মোচিত হলো ফারাও রাজার মমি
সুদানে সোনার খনি ধসে নিহত ৩৮
সুদানের পশ্চিম খোরদোফান প্রদেশে একটি সোনার খনি ধসে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  সুদানের রাষ্ট্র পরিচালিত খনি কোম্পানি এক বিবৃতিতে জানায়, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দক্ষিণে ফুজা গ্রামে একটি পরিত্যক্ত খনিতে ধসের এ ঘটনা ঘটে। এতে  অনেকেই আহত হয়েছেন, তবে এর সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।    খনি কোম্পানিটি ফেসবুকে ছবি পোস্ট করেছে, যেখানে দেখা যায় গ্রামবাসীরা অন্তত দুইটি ড্রেজারের মাধ্যমে সম্ভাব্য জীবিত ও মৃতদেহ খুঁজে বের করতে কাজ করছেন।  অন্য একটি ছবিতে দেখা যায়, মৃতদেহগুলো দাফনের জন্য লোকজন কবর প্রস্তুত করছে। কোম্পানিটি জানায়, খনিটি পরিত্যক্ত ছিল। তবে স্থানীয় খনি শ্রমিকরা ওই এলাকা পাহারায় নিযুক্ত নিরাপত্তা বাহিনী চলে যাওয়ার পর পুনরায় ফিরে আসে। তবে খনিটির কাজ কবে থেকে বন্ধ, তা বলা হয়নি। সূত্র: এপি এনএইচ       
সুদানে সোনার খনি ধসে নিহত ৩৮
মাদাগাস্কার উপকূলে নৌকা ডুবে নিহত বেড়ে ৮৩
পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে একটি কার্গো নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫ জন।  গত সোমবার (২০ ডিসেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে।  আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ডুবে যাওয়া নৌকাটি মূলত কার্গো হিসেবে বা পণ্য পরিবহনের জন্য অনুমোদিত ছিল। তবে গত সোমবার সেটি অবৈধভাবে যাত্রী পরিবহনের কাজ করতে গিয়ে ডুবে যায় এবং বিপুল সংখ্যক এই প্রাণহানির ঘটনা ঘটে।  এদিকে নৌকাডুবির ঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ থাকলেও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার ও তল্লাশি অভিযান বন্ধ রয়েছে। তবে আজ (বৃহস্পতিবার) ফের উদ্ধার ও তল্লাশি অভিযান শুরুর কথা রয়েছে। সূত্র: রয়টার্স আরএ/এসকে
মাদাগাস্কার উপকূলে নৌকা ডুবে নিহত বেড়ে ৮৩
মাদাগাস্কার উপকূলে নৌকাডুবিতে নিহত ১৭, নিখোঁজ ৬০
মাদাগাস্কারে নৌকাডুবিতে অন্তত ১৭ জন নিহত এবং প্রায় ৬০ জন নিখোঁজ রয়েছেন। সোমবার (২০ ডিসেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে এ ঘটনা ঘটে।  দেশটির মেরিটাইম কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। বন্দর কর্তৃপক্ষের প্রধান জ্যঁ এডমান্ড রান্দ্রিয়ানানতেনাইনা বলেন, নৌকাটির ১৩০ জন যাত্রীর ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। তিনি বলেন, নৌকাটি মূলত কার্গো (মাল বহনের কাজে ব্যবহৃত)। এটিতে অবৈধভাবে যাত্রী তোলা হয়েছিল। দুর্ঘটনাস্থলে সশস্ত্র পুলিশের একটি দল গিয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। এনএইচ/টিআই 
মাদাগাস্কার উপকূলে নৌকাডুবিতে নিহত ১৭, নিখোঁজ ৬০
হাইতিতে গ্যাস ট্যাংকার বিস্ফোরণে ৫০ জনের মৃত্যু
ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে গ্যাস ট্যাংকার বিস্ফোরণে আগুনে পুড়ে কমপক্ষে অর্ধশত মানুষের প্রাণহানি ঘটেছে।  মঙ্গলবার বিস্ফোরণে এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  বিস্ফোরণে ওই এলাকার প্রায় ২০টি বাড়ি পুড়ে গেছে। তবে এসব বাড়িতে কতসংখ্যক মানুষ হতাহত হয়েছেন সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।  স্থানীয়রা বলেছেন, বিস্ফোরণের পর পার্শ্ববর্তী জাস্টিনিয়েন ইউনিভার্সিটি হাসপাতাল আগুনে পুড়ে যাওয়া রোগীরা ভরে গেছে। ওই হাসপাতালে আহত লোকজনকে স্থানান্তর করা হচ্ছে। এই ঘটনার পর দেশজুড়ে জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি। দেশটির প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি বলেছেন, বিস্ফোরণে প্রায় ৪০ জন মারা গেছেন এবং আরও কয়েক জন মানুষ আহত হয়েছেন।  তিনি বলেছেন, বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সেখানে ফিল্ড হাসপাতাল মোতায়েন করা হয়েছে। ক্যাপ-হাইতিয়ানের ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোর আলমোনোরের দেওয়া তথ্য অনুযায়ী, একটি মোটরসাইকেল ট্যাক্সির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি উল্টে যায়। এসএস/এসকে
হাইতিতে গ্যাস ট্যাংকার বিস্ফোরণে ৫০ জনের মৃত্যু
আরও পড়ুন
নাইজেরিয়ায় ১৬ মুসল্লিকে গুলি করে হত্যা
বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪
নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ২৯
যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী