ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র রুখে দেওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ এএম
ছবি: সংগৃহীত

আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরেকে হত্যার ষড়যন্ত্র রুখে দেওয়ার দাবি করেছে দেশটির সরকার।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশটির নিরাপত্তামন্ত্রী মাহামাদু সানা এই দাবি করেন বলে জানিয়েছে লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিরাপত্তামন্ত্রী বলেন, ২০২২ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি দামিবার সূক্ষ্ম পরিকল্পনায় ত্রাওরেকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো শেষ মুহূর্তে এই হামলার চেষ্টা রুখে দিয়েছে। তারা রাষ্ট্রপ্রধানকে হত্যার পরিকল্পনা করছিল। অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করেও হামলার পরিকল্পনা ছিল তাদের।

মাহামাদু সানা অভিযোগ করেন, প্রতিবেশী আইভরি কোস্ট থেকে এই ষড়যন্ত্রের অর্থায়ন করা হয়েছিল। তবে অভিযোগের বিষয়ে কর্নেল দামিবা কিংবা আইভরি কোস্টের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে ক্যাপ্টেন ত্রাওরে অন্তত দুবার পাল্টা অভ্যুত্থানের চেষ্টা মোকাবিলা করেছেন। তাকে জিহাদি সহিংসতার বিরুদ্ধে লড়তে হচ্ছে। এ সহিংসতার জেরে লাখ লাখ মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

নিরাপত্তামন্ত্রী জানান, তারা একটি ফাঁস হওয়া ভিডিও উদ্ধার করেছেন। ভিডিওতে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে দেখা যায়।

ভিডিওতে প্রেসিডেন্টকে কীভাবে হত্যার পরিকল্পনা করছে, তা নিয়ে তাদের কথা বলতে শোনা যায়। তারা বলছিল, হয় কাছ থেকে আক্রমণ করে, নয়তো বাসভবনে বিস্ফোরক পুঁতে হত্যা করা হবে। স্থানীয় সময় গত শনিবার রাত ১১টার পরপরই এই পরিকল্পনা বাস্তবায়নের কথা ছিল। এরপর তারা অন্যান্য জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও উল্লেখযোগ্য বেসামরিক ব্যক্তিদের নিশানা করতে চেয়েছিল।

মাহামাদু সানা অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সাবেক সামরিক শাসক তার সেনা ও বেসামরিক সমর্থকদের এ কাজের জন্য জড়ো করেছিলেন। আর এ কাজে তারা বিদেশি সহায়তা পেয়েছেন। পার্শ্ববর্তী আইভরি কোস্ট থেকে ১ লাখ ২৫ হাজার ডলার এসেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে নিরাপত্তামন্ত্রী বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
যে অঞ্চলে (কফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী এলাকা) দুর্ঘটনাটি ঘটেছে, তা মিশরের রেল ইতিহাসে অত্যন্ত অভিশপ্ত একটি স্থান হিসেবে পরিচিত।
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
উগান্ডায় ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ায় অভিযুক্ত গ্রেপ্তার
উগান্ডায় ৩৮ জনকে হত্যা করে তাদের মাংস খাওয়ার অভিযোগে মুজুরিজি মোজেস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। কাইনেরুগাবার দাবি, ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে মাসাকা, ইবান্দা ও কাজো জেলায় এসব অপরাধ সংঘটিত হয়েছে। মোজেসকে দেশের ইতিহাসের অন্যতম ভয়ংকর ধারাবাহিক খুনি ও নরমাংসভোজী আখ্যা দিয়েছেন তিনি। স্থানীয় তদন্তকারীদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মোজেসের বিরুদ্ধে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে পুরো পরিবারকে হত্যার অভিযোগ রয়েছে।  ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, একটি ঘটনায় তার কথিত সহযোগীরা পেন্টেকোস্টাল যাজক স্টিভেন মুগাম্বের বাড়িতে গর্ত করে ঢুকে ভেতরে থাকা সবাইকে কুপিয়ে হত্যা করে। অন্য কিছু ঘটনায় সম্পর্ক গড়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের ডেকে এনে হত্যার অভিযোগও রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, মোজেস এর আগে কয়েকবার ধরা পড়লেও পালিয়ে যান অথবা বিতর্কিত পরিস্থিতিতে মুক্তি পান। গ্রেপ্তারের পর তার বাসস্থান থেকে আলামত উদ্ধারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে উদ্ধার করা আলামতের ধরন সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত তথ্য নেই। তদন্তকারীরা ওই অঞ্চলের অমীমাংসিত নিখোঁজ ও হত্যা মামলার নথিও খতিয়ে দেখছেন। এসব ঘটনার সঙ্গে অভিযুক্তের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে সংঘটিত এসব কথিত হত্যাকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্ত ও সংগৃহীত প্রমাণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে। অভিযোগগুলোর সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে। আরটিভি/এসআর
উগান্ডায় ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ায় অভিযুক্ত গ্রেপ্তার
তিউনিসিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিক্ষোভে উত্তাল রাজধানী
তিউনিসিয়ায় পুলিশের হাতে কয়েকজনের মৃত্যুর ঘটনায় রাজধানী তিউনিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
তিউনিসিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিক্ষোভে উত্তাল রাজধানী
মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। 
মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪
সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে নিহত ১৬০, বাড়ছে বেসামরিক প্রাণহানি
আফ্রিকার দেশ সুদানে ড্রোন হামলায় গত কয়েক দিনে ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে নিহত ১৬০, বাড়ছে বেসামরিক প্রাণহানি
আরও পড়ুন
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ
প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগ, গ্রেপ্তার ইন্দোনেশিয়ার শীর্ষ পুলিশ কর্মকর্তা
হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স