ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পিএম
হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে ইরানের শর্তের কথা জানিয়েছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। ছবি: সংগৃহীত

সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে জানিয়েছে ইরান।

দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ রোববার (৪ অক্টোবর) এ কথা জানিয়েছেন।

ইরানের সংবাদমাধ্যম নূরনিউজকে দেওয়া বক্তব্যে কালিবাফ বলেন, জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া একটি অন্তর্বর্তী সমঝোতায় ইরানের পক্ষ থেকে সাতটি শর্ত দেওয়া হয়েছিল। ওই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার প্রশ্নই নেই।

তিনি বলেন, গণমাধ্যমে যুক্তরাষ্ট্র ভিন্ন ধরনের বক্তব্য দিলেও সম্প্রতি একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন কিছু প্রস্তাব দিয়েছে। তবে ইরান আর বিষয়টি দীর্ঘায়িত করা কিংবা একতরফা শর্ত চাপিয়ে দেওয়ার সুযোগ দেবে না।

কালিবাফ আরও বলেন, হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। ইসলামাবাদ সমঝোতা (Islamabad ​Memorandum) স্মারকের ভিত্তিতে নির্ধারিত সাতটি শর্ত পূরণ হলেই প্রণালি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের দেওয়া প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব।

রোববার (৪ অক্টোবর) তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাকচি বলেন, প্রণালি পুনরায় খোলার জন্য ইরান তাদের শর্তগুলো স্পষ্টভাবে জানিয়েছে। এসব শর্তের সঙ্গে যুক্তরাষ্ট্রের মেনে নেওয়া কিছু প্রতিশ্রুতিও জড়িত।

আরাকচি বলেন, তেহরান আশা করছে ওয়াশিংটন কূটনীতির পথ বেছে নেবে। তবে যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপের দিকে গেলে ইরানও জবাব দিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবার সামরিক সমাধানের পথে এগোয়, তাহলে এবার ইরান আগের চেয়েও বেশি প্রস্তুত থাকবে এবং নিজেদের রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

সূত্র: রয়টার্স


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১২ বছরের অপেক্ষার পর অন্তঃসত্ত্বা, যমজ সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু
দীর্ঘ একযুগ অপেক্ষার পর যমজ সন্তানের মা হয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের মারওয়া আহমেদ আল আমিন বখিত। কিন্তু সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান ৩৬ বছর বয়সী এই নারী।  গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ সেপ্টেম্বর আজমানের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মারওয়ার যমজ ছেলে ফাহদ ও ফাহেদের জন্ম হয়। প্রথম সন্তানকে কোলে নেওয়ার সুযোগ পেলেও দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার সময় জটিলতা দেখা দেয়। পরে হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে রক্ত জমাট বাঁধার সমস্যাসহ গুরুতর শারীরিক জটিলতায় তার মৃত্যু হয়। মারওয়ার স্বামী ওসমান আহমেদ মোহাম্মদ আল মাক্কি জানান, সন্তান জন্মের আগে স্ত্রীকে সুস্থ মনে হয়েছিল। হঠাৎ তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে হারাতে হয়। মাকে হারানো দুই নবজাতকের ভবিষ্যৎ নিয়ে যখন অনিশ্চয়তা, তখন পাশে দাঁড়িয়েছে দুবাই পুলিশ। মৃত মারওয়ার স্বামী ও ছোট বোনকে চাকরির প্রস্তাব দিয়েছে সংস্থাটি।  জন্মের পর দুই শিশুর দায়িত্ব নিয়েছেন তাদের খালা। আবুধাবিতে নিজের পাঁচ সন্তানের সঙ্গে এখন এই দুই নবজাতককেও লালনপালন করছেন তিনি। আজমানে থাকা বাবা কয়েক দিন পরপর সন্তানদের দেখতে যান। মারওয়ার পরিবার ও দুবাই পুলিশের সম্পর্ক প্রায় পাঁচ দশকের। ১৯৭৯ সালে তার বাবা পুলিশ বাহিনীতে যোগ দেন। ১৯৯২ সালে বাবার মৃত্যুর পর পরিবারকে সহায়তা করতে ১৯৯৩ সালে তার মাকেও চাকরি দেয় পুলিশ। পরে ক্যানসারে আক্রান্ত হলে চিকিৎসার ব্যবস্থাও করা হয়।  ২০১৬ সালে মায়ের মৃত্যুর পর মারওয়া নিজেই দুবাই পুলিশের স্বাস্থ্যকেন্দ্রে যোগ দেন এবং পরিবারের প্রধান উপার্জনকারীতে পরিণত হন। এবার স্বামী ও ছোট বোনকে চাকরির প্রস্তাব দিয়ে পরিবারটির আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে দুবাই পুলিশ।  সংস্থাটির সদস্যরা হাসপাতালের আনুষ্ঠানিকতা, দাফন এবং পরিবারের পাশে দাঁড়ানোর কাজেও সহায়তা করেছেন। মারওয়ার স্বামীর ভাষ্য, শোকের এই সময়ে দুবাই পুলিশের সহায়তা তাদের জন্য বড় ভরসা হয়ে উঠেছে। আরটিভি/এসআর  
১২ বছরের অপেক্ষার পর অন্তঃসত্ত্বা, যমজ সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু
জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭
জর্ডানের মধ্যাঞ্চলে একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। 
জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭
রিয়াদের দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সৌদি আরব
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। 
রিয়াদের দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সৌদি আরব
জুমার নামাজ থেকে আল-আকসার খতিবকে তুলে নিয়ে গেল দখলদার বাহিনী
জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা খতিব শেখ খালেদ আবু জুমআকে চারপাশ থেকে ঘিরে ফেলে।
জুমার নামাজ থেকে আল-আকসার খতিবকে তুলে নিয়ে গেল দখলদার বাহিনী
ট্রাম্পের ভয়ংকর ইঙ্গিত, আবারও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের শঙ্কা
ইরানে নতুন করে হামলা শুরুর ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থায় অচিরেই আরেকটি বড় যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে উপসাগরীয় অঞ্চলে। 
ট্রাম্পের ভয়ংকর ইঙ্গিত, আবারও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের শঙ্কা
আরও পড়ুন
ট্রাম্পের ভয়ংকর ইঙ্গিত, আবারও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের শঙ্কা
হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের
মধ্যপ্রাচ্যে ইরান আতংক, একযোগে তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কতা
ইরানের সংসদে নতুন প্রতিরক্ষা মন্ত্রীর অনুমোদন