ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মধ্যপ্রাচ্যে ইরান আতংক, একযোগে তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পিএম
পুরোনো ছবি

যেকোনো সময় নতুন হামলা শুরু করতে পারে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো— এমন আশঙ্কা থেকে একযোগে মধ্যপ্রাচ্যের তিন দেশের দূতাবাস থেকে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বার্তায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো নিজেদের নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে। একইসঙ্গে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড ও আনাদোলু এজেন্সি।

টিআরটি ওয়ার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে এ সতর্কতা জারি করা হয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

দূতাবাসগুলো আরও সতর্ক করেছে, হুতি বিদ্রোহীরা দ্রুত সংঘাত বাড়িয়ে তুলতে পারে। সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় গোষ্ঠীটির আগের হামলাগুলোর কথাও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, জটিল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে জারি করা সতর্কতায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবে হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে।

এতে বেসামরিক মানুষ হতাহত হওয়ার পাশাপাশি ভ্রমণব্যবস্থায় গুরুতর বিঘ্ন ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সংঘাত দ্রুত ওই নির্দিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।’

এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ওপর নজর রাখতে এবং আগেভাগেই বিকল্প পরিকল্পনা তৈরি করে রাখার আহ্বান জানিয়েছে দূতাবাস।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান এবং ইরানের সমর্থক গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য স্থাপনা কিংবা বিশ্বের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট স্থানে হামলা চালাতে পারে। এর মধ্যে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও রয়েছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশভিত্তিক সর্বশেষ নিরাপত্তা সতর্কতা জানতে দেশটির পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরোর সরকারি ভ্রমণবিষয়ক ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

মূলত, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুতিদের মধ্যে সংঘাত যেভাবে বেড়ে চলেছে, তার পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়েছে। ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির রাজধানী সানাও রয়েছে। অন্যদিকে সৌদি আরবের তেল স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আরও হামলার হুমকি দিয়েছে ইরান সমর্থিত হুতিরা।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চোখে ‘আলো নেই’, শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করলেন ফাতেমা
জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন।
চোখে ‘আলো নেই’, শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করলেন ফাতেমা
রিয়াদে একাধিক বিস্ফোরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
রিয়াদে একাধিক বিস্ফোরণ
মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ভয়াবহ হামলা
সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা অঞ্চলে পাইপলাইনের একটি স্থাপনায় আগুন ধরে যায়।
মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ভয়াবহ হামলা
গোপনে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান, যুদ্ধ নিয়ে মিলছে যে বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান। আর এজন্য গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে দুই পক্ষ। 
গোপনে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, যুদ্ধ নিয়ে মিলছে যে বার্তা
চলছে ষষ্ঠ হজ সম্মেলন, সই হতে পারে সৌদি-বাংলাদেশ চূড়ান্ত হজ চুক্তি
সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করবেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।
চলছে ষষ্ঠ হজ সম্মেলন, সই হতে পারে সৌদি-বাংলাদেশ চূড়ান্ত হজ চুক্তি
আরও পড়ুন
হঠাৎ লকডাউন হোয়াইট হাউস
নতুন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের স্কুলগুলো
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ
বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ লাখ টাকা ও স্কলারশিপ